
মো.সাহিদুল ইসলাম শাহীনঃ- বেনাপোল স্থলবন্দরে মিথ্যা ঘোষণায় আনা প্রায় ৬ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ শাড়ি, থ্রি-পিস ও প্রসাধনী সামগ্রী আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)। বেকিং পাউডার আমদানির আড়ালে এই বিশাল চালানটি ভারত থেকে পাচার করা হয়েছিল।
গোপন সংবাদের ভিত্তিতে গতকাল ১২ মার্চ (বৃহস্পতিবার) রাতে বেনাপোল স্থলবন্দরের ৩৭ নম্বর শেডে অভিযান চালানো হয়। আমদানিকারক প্রতিষ্ঠান ‘সাফা ইমপেক্স’ ভারত থেকে একটি ট্রাকে করে ১০০ প্যাকেজ বেকিং পাউডার আমদানির ঘোষণা দিয়েছিল।
তবে পণ্য খালাসের সময় দেখা যায়, চালানের ভেতর বেকিং পাউডারের কোনো অস্তিত্ব নেই। পরিবর্তে সেখানে অত্যন্ত দামী এবং উচ্চ শুল্কযুক্ত বিভিন্ন পোশাক ও প্রসাধনী লুকানো ছিল।
কাস্টমস কর্মকর্তাদের পরীক্ষণে প্রাপ্ত নথিপত্র বিহীন উল্লেখযোগ্য পণ্যগুলো হলো:-
প্রিমিয়াম কোয়ালিটি শাড়ি-৭,০০০ পিস,প্রিমিয়াম কোয়ালিটি থ্রি-পিস-৬,০০০ পিস,টু-পিস-৩০০
পিস,বেবি ওয়্যার (পোশাক)-৩০০ কেজি ওড়না-
৫৫০ পিস,ফেইস ওয়াশ ও কসমেটিকস-৭০০ কেজি,বিশেষ কেমিক্যাল-৬০০ কেজি।
শুল্ক কর্মকর্তাদের প্রাথমিক ধারণা অনুযায়ী, জব্দকৃত এই চালানের আনুমানিক বাজার মূল্য প্রায় ৬ কোটি টাকা।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, আমদানিকারক প্রতিষ্ঠানটি সরকারের মোটা অংকের রাজস্ব ফাঁকি দেওয়ার উদ্দেশ্যে সম্পূর্ণ অবৈধভাবে এবং ভুয়া ডকুমেন্টের মাধ্যমে এই পণ্যগুলো নিয়ে আসে।
পণ্যগুলো বর্তমানে কাস্টমসের হেফাজতে রয়েছে এবং দোষী আমদানিকারক প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
মন্তব্য লিখুন
আরও খবর
কালাইয়ে সরকারি বোর্ড বই কেজি দরে বিক্রির অভিযোগ...
কালাইয়ে সরকারি বোর্ড বই কেজি দরে...
ডিসেম্বরের আগে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে চায় সরকার
ডিসেম্বরের আগে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে চায়...
ডিসেম্বরের আগেই মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু হবে
ডিসেম্বরের আগেই মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু...
তেল রপ্তানি ছাড়াই কি আগামীতে টিকে থাকতে পারবে...
তেল রপ্তানি ছাড়াই কি আগামীতে টিকে...
ফেনীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫
ফেনীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত...
এমপি নুসরাতের বাড়িতে আগুন, জামায়াত আমিরের নিন্দা
এমপি নুসরাতের বাড়িতে আগুন, জামায়াত আমিরের...