পীরগাছা উপজেলা সম্মিলিত ইফতার ও দোয়া মাহফিল- ২০২৬

প্রকাশিত: ৭:০৪ অপরাহ্ণ , ১৯ মার্চ ২০২৬, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 3 months আগে
ছবি- কালের বিবর্তন।

মোঃজমির উদ্দিন,পীরগাছা (রংপুর): রংপুরের পীরগাছা উপজেলায় ৮ নং কৈকুড়ী ইউনিয়ন চৌধুরাণী উচ্চ বিদ্যালয় মাঠে সম্মিলিত ইফতার ও দোয়া মাহফিল ইফতার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ মার্চ ২০২৬) তারিখে দুপুর থেকে ৮ নং কৈকুড়ী ইউনিয়নে চৌধুরাণী উচ্চ বিদ্যালয়ে মাঠে ইফতার মাহফিলের সভাপতিত্বে করেন ইন্জিনিয়া সুলতান আহম্মেদ ও সঞ্চালনায় লাতিফুল ইসলাম লাটিম সিনিয়র শিক্ষক চৌধুরাণী উচ্চ বিদ্যালয় ১৯৬৪ ব্যাচ থেকে শুরু করে ২০২৬ সালে ব্যাচ শেষ পর্যন্ত সকল ছাত্র – ছাত্রী উপস্থিত ছিলেন। আয়োজনে,প্রাক্তন শিক্ষার্থী বৃন্দ।

এতে উপস্থিত ছিলেন – নয় ইউনিয়নের সাবেক ও বর্তমান চেয়ারম্যান বৃন্দ, বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষক ও বিভিন্ন পেশায় নিয়োজিত সম্মানিত নাগরিক বৃন্দ। ছাত্র নেতৃবৃন্দ সম্মিলিত ইফতার ও দোয়া মাহফিলের সর্বস্তরের নেতৃবৃন্দকে সুন্দর আয়োজনের জন্য ধন্যবাদ জানান।