
পবিত্র ঈদ-উল-ফিতরের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে খুলনার পাইকগাছায় জুলাই শহীদ পরিবারের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে উপজেলার চাঁদখালী ইউনিয়নের জুলাই শহীদ মোঃ রকিবুল হাসান এবং রাড়ুলী ইউনিয়নের মোঃ নবী নূর মোড়লের পরিবারের কাছে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ঈদ উপহার সামগ্রী পৌঁছে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী।
এ সময় তিনি শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং তাদের সার্বিক খোঁজখবর নেন। শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে তাদের কবর জিয়ারত করেন।
পাশাপাশি শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে ভবিষ্যতেও প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, ঈদের আনন্দে যেন কোনো ঘাটতি না থাকে, সে লক্ষ্যেই এই মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
এদিকে উপজেলা প্রশাসনের এ উদ্যোগে শহীদ পরিবারগুলো কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা ব্যক্ত করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...