পাহাড়ি নারী উদ্যোক্তার পাশে দাঁড়ালো বাংলাদেশ সেনাবাহিনী

প্রকাশিত: ২:১২ অপরাহ্ণ , ১৮ মার্চ ২০২৬, বুধবার , পোষ্ট করা হয়েছে 3 months আগে
ছবি- কালের বিবর্তন।

পার্বত্য রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার ছয়নাল ছড়া গ্রামের তরুণী উদ্যোক্তা রিতা চাকমা (২৫) সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ব্যবসা শুরু করার জন্য সহযোগিতা চাইলে প্রত্যাশিত সাড়া পাননি। হতাশার মুহূর্তে বিষয়টি খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডারের নজরে আসে।

রিজিয়ন কমান্ডারের নির্দেশনায় সংশ্লিষ্ট জোন কমান্ডারের মাধ্যমে রিতাকে একটি দোকান পরিচালনার জন্য প্রয়োজনীয় বক্স, মালামালসহ সার্বিক সহায়তা দেওয়া হয়। এই উদ্যোগে রিতা চাকমা আনন্দ প্রকাশ করে বলেন, “এই সহায়তা শুধু একটি দোকান নয়, এটি আমার স্বপ্ন পূরণের পথে নতুন আশার আলো জ্বালিয়েছে।”

বাংলাদেশ সেনাবাহিনী শুধু দেশের নিরাপত্তা নিশ্চিত করাই নয়, শিক্ষা, চিকিৎসা, দুর্যোগ মোকাবিলা ও ক্ষুদ্র উদ্যোক্তা উন্নয়নের মতো মানবিক ও সামাজিক কার্যক্রমেও ভূমিকা রাখছে।