ইসরায়েলে মিসাইল ছুড়ল ইরান

প্রকাশিত: ২:০৪ অপরাহ্ণ , ১৮ মার্চ ২০২৬, বুধবার , পোষ্ট করা হয়েছে 3 months আগে

দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে নতুন করে মিসাইল ছুড়েছে ইরান। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বাংলাদেশ সময় বুধবার রাত প্রায় সাড়ে ৪টার দিকে ইরান থেকে মিসাইল নিক্ষেপের তথ্য জানায়।

মিসাইলের প্রভাবে ইসরায়েলের মধ্যাঞ্চলে ও দক্ষিণাঞ্চলে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। এর পাশাপাশি সাইরেন বাজছে ফিলিস্তিনের দখলকৃত জেরুজালেম এবং পশ্চিমতীরের কিছু অংশেও।

এরআগে লেবানন থেকে হিজবুল্লাহ ইসরায়েলের বিভিন্ন জায়গায় রকেট নিক্ষেপ করে। ওই সময় ইরান থেকেও মিসাইল ছোড়া হয়েছিল।

সূত্র: টাইমস অব ইসরায়েল