
আব্দুর রাজ্জাক রাজা,কমলগঞ্জঃ মৌলভীবাজারের কমলগঞ্জে পবিত্র রমজান মাস উপলক্ষে বিনা লাভের বাজার চালু করা হয়েছে। বিভিন্ন পণ্য কিনতে ভিড় করেছেন ক্রেতারা। যাঁর যাঁর পছন্দ ও চাহিদা মতো বিভিন্ন ধরনের পণ্য কিনে নিয়েছেন।
স্বাভাবিক বাজারের তুলনায় কম দামে পণ্য কিনতে পেরে ক্রেতারা খুশি। বুধবার (২৫ ফের্রুয়ারি) উপজেলার পতনঊষার ইউনিয়নের শহীদনগর বাজার পতনঊষারে ‘বিনা লাভের বাজার গিয়ে জানা যায়, গত মঙ্গলবার থেকে এই বাজার চালু করেন নেছার, ফাহিম, সানি, সাকিব, সামাদ, সাকি, বেলাল ও ইলিয়াস নামে আট বন্ধু। প্রতিদিন দুপুর ২ টা থেকে রাত ১১ টা পর্যন্ত পুরো রমজান মাস চলবে এই বাজার।
বিনা লাভের বাজারে যেসব পণ্য বিক্রি করা হচ্ছে ,আপেল প্রতি কেজি ২৫০টাকা, মাল্টা কেজি ৩০০ টাকা , দেশি পিয়াজ কেজি ৩৫টাকা, দেশি রসুন কেজি ৬০ টাকা, চানা কেজি ৮০ টাকা, মশুরি ডালের কেজি ৮৫ টাকা, চানার ডাল কেজি ৫৮ টাকা, সেমাই ৩৮ টাকা, আলু কেজি ১৫ টাকা ,শসা কেজি ৫৫ টাকা ,গাজর কেজি ৩০টাকা ,ধনিয়া পাতা কেজি ৩০ টাকা ,কাঁচা মরিচ কেজি ১৩০টাকা ,আলু লম্বা আলু ২কেজি ২৫ টাকা।
এখান থেকে বাজার করার পর নজমুল ইসলাম নামে এক ক্রেতা বলেন, আমি কাঁচা মরিচ ১৩০ টাকা কেজি ধরে কিনেছি। অথচ বাজারে কাচা মরিচ ১৮০ থেকে ২০০ টাকা কেজি বিক্রি হচ্ছে। আলু ১৫ টাকা করে নিয়েছি বাহিরে ২০ টাকা বিক্রি হচ্ছে। ধনিয়া পাতা এখানে ৩০ টাকা কেজি বিক্রি করেছে বাহিরে ৬০ থেকে ৭০ টাকা বিক্রি হচ্ছে। এখানে বাজার করে আমার বেশ টাকা সাশ্রয় হয়েছে।
বিনা লাভের বাজারের উদ্যোক্তা ফাহিম, সানি, সাকিব ও সাকি বলেন, পবিত্র রমজান মাস আসার সাথে সাথেই আমাদের দেশে অনেক পণ্যের দাম বাড়িয়ে দেওয়া হয়। সাধারণত নিম্ন আয়ের মানুষেরা অনেক কষ্ট করে রোজা মাসে চলতে হয়।
এজন্য আমরা মাস ব্যাপি বিনা লাভের বাজারে চালু করেছি। যাতে অন্তত বিনা লাভের বাজার থেকে পণ্য কেনার পর কিছু টাকা সাশ্রয় হয় সাধারণ মানুষের। একই সাথে ক্রেতাদের কিছুটা স্বস্তি ফিরে আসবে।
মন্তব্য লিখুন
আরও খবর
নোয়াখালী সদর কোর্ট বার্ষিক পরিদর্শন করলেন চট্টগ্রাম রেঞ্জের...
নোয়াখালী সদর কোর্ট বার্ষিক পরিদর্শন করলেন...
কোম্পানীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির...
কোম্পানীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস...
নোয়াখালীর কোম্পানীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস...
নোয়াখালীর কোম্পানীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয়...
নোয়াখালীতে ইয়াবাসহ গ্রেপ্তারের পর যুবদল নেতা বহিষ্কার
নোয়াখালীতে ইয়াবাসহ গ্রেপ্তারের পর যুবদল নেতা...
সরাইলে- ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত
সরাইলে- ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও কিট প্যারেড...
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও...