
আব্দুর রাজ্জাক রাজা,কমলগঞ্জঃ মৌলভীবাজারের কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। গতকাল মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারী) রাতে কমলগঞ্জ পৌর এলাকার দক্ষিণ কুমড়াকাপন থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, কমলগঞ্জ পৌর এলাকার দক্ষিণ কুমড়াকাপন গ্রামের খুরশেদ আলীর ছেলে মোঃ আতিকুর রহমান (৪০) ও কুমড়াকাপন গ্রামের আলী বদিখানের ছেলে আহমদ খান (৪০)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কমলগঞ্জ পৌর এলাকার দক্ষিণ কুমড়াকাপনের বালু মহাল এলাকায় অভিযান চালিয়ে দুজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ সময় তাদেরকে তল্লাশি করে ১০৩ পিস ইয়াবা এবং মাদক বিক্রির নগদ ৪২ হাজার ৯শ টাকা উদ্ধার করা হয়।
কমলগঞ্জ থানার ওসি মোঃ আব্দুল আউয়াল বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরে করা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...