
আব্দুর রাজ্জাক রাজা,কমলগঞ্জঃ মৌলভীবাজার-৪ আসনের কমলগঞ্জ উপজেলার ৭৬টি ভোটকেন্দ্রে বিশেষ নিরাপত্তা ব্যবস্থায় বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। নিরাপত্তা নিশ্চিতের জন্য জন্য সিসি ক্যামেরার পাশাপাশি গড়ে তোলা হয়েছে কয়েক স্তরের কঠোর নিরাপত্তা ব্যবস্থা।
কমলগঞ্জের সহকারি রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, মৌলভীবাজার-৪ আসনের কমলগঞ্জের ৭৬টি ভোটকেন্দ্রের গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলোতে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এর মাধ্যমে কন্ট্রোল রুম থেকে প্রতিটি কেন্দ্রের ভেতরের ও বাইরের পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হবে।
কোনো ধরনের অনিয়ম বা গোলযোগের চেষ্টা করা হলে সিসি ক্যামেরার ফুটেজ দেখে তাৎক্ষণিক ব্যবস্থা নেবে প্রশাসন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কয়েক স্তরে তাদের দায়িত্ব পালন করবে। প্রতিটি কেন্দ্রে স্থায়ী ভাবে নিয়োজিত থাকবেন পুলিশ ও আনসার সদস্যরা।
থাকবে পুলিশের বিশেষ মোবাইল টিমের নিয়মিত টহল। জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুুত থাকবে স্ট্রাইকিং ফোর্স। পাশাপাশি টহল ও বিশেষ নজরদারিতে থাকবে র্যাবের একাধিক টিম। ইতিমধ্যে সীমান্ত এলাকা ও গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে মোতায়েন করা হয়েছে বিজিবি। প্রতিটি ইউনিয়নে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার জন্য নিয়োজিত আছেন নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মোঃ আসাদুজ্জামান বলেন, ভোটারদের নিরাপত্তা এবং স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর। আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক তৎপরতা সাধারণ ভোটারদের মাঝে আস্থার সঞ্চার করবে বলে আমরা আশাবাদী।
মন্তব্য লিখুন
আরও খবর
রোহিঙ্গা প্রত্যাবাসনে কমনওয়েলথের সমর্থন চেয়েছেন হুমায়ুন কবির
রোহিঙ্গা প্রত্যাবাসনে কমনওয়েলথের সমর্থন চেয়েছেন হুমায়ুন...
শ্রমিকের বেশে নাশকতা, গ্রেপ্তার ৩৩
শ্রমিকের বেশে নাশকতা, গ্রেপ্তার ৩৩
নারায়ণগঞ্জে গ্যারেজে রাখা আনন্দ পরিবহনের বাসে আগুন
নারায়ণগঞ্জে গ্যারেজে রাখা আনন্দ পরিবহনের বাসে...
হার্ভার্ডে ভর্তির স্বপ্ন দেখিয়ে প্রতারণা, প্রাণ গেল তরুণীর
হার্ভার্ডে ভর্তির স্বপ্ন দেখিয়ে প্রতারণা, প্রাণ...
নিজের চিকিৎসা করাবেন, নাকি পরিবারের মুখে খাবার তুলে...
নিজের চিকিৎসা করাবেন, নাকি পরিবারের মুখে...
চীনের প্রাচীন মসজিদ ও সভ্যতার মেলবন্ধন
চীনের প্রাচীন মসজিদ ও সভ্যতার মেলবন্ধন