কমলগঞ্জে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার

প্রকাশিত: ৮:১৩ অপরাহ্ণ , ৪ জানুয়ারি ২০২৬, রবিবার , পোষ্ট করা হয়েছে 5 months আগে
ফাইল ছবি

আব্দুর রাজ্জাক রাজা,কমলগঞ্জঃ মৌলভীবাজারের কমলগঞ্জে পিকআপ ভ্যানের ধাক্কায় দুর্জয় শব্দকর (৭৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। রোববার (৪ জানুয়ারী) বিকাল সাড়ে ৪টার দিকে কমলগঞ্জ-মুন্সিবাজার সড়কের ঠাকুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত বৃদ্ধা দুর্জয় শব্দকর উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের সুরান্দপুর গ্রামের বাসিন্দা।

জানা যায়,দুর্জয় শব্দকর ঠাকুর বাজার এলাকায় রাস্তা পারাপারের সময় বিপরীত থেকে আসা একটি দ্রুতগামী পিকআপ ভ্যান পেছন থেকে বৃদ্ধাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।

খবর পেয়ে মুন্সিবাজার ইউনিয়নের চেয়ারম্যান নাহিদ আহমেদ তরফদার ঘটনাস্থলে গিয়ে কমলগঞ্জ থানাকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে পিকাপ ভ্যানটি জব্দ করে এবং লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।।