
মো. তাসলিম উদ্দিন সরাইল(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি ইঞ্জি: খালেদ হোসেন মাহবুব শ্যামল কবলেছেন। খেজুর গাছ”ই” বিএনপি ধানের শীষের প্রার্থী।বিএনপি কোন ব্যক্তির কাছে হারতে পারেনা।। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মাও.জুনায়েদ আল হাবিব”কে নমিনেশন দিয়েছেন।
এই (দলের) সিদ্ধান্তের বাইরে গিয়ে যারা নমিনেশন দাখিল করেছে। তাদেরকে দল থেকে বহিষ্কার করেছে। এসময় বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে, ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন। দলের সিদ্ধান্ত মেনে মাও. জুনায়েদ আল হাবিবকে খেজুর গাছ মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে।
বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় সরাইল উপজেলা বিএনপির দোয়া ও মিলাদ মাহফিলে আজ রবিবার(৪ জানুয়ারি) বিকালে সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সভাপতির বক্তব্যে। ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল উপরোক্ত কথাগুলি বললেন।
উক্ত মিলাদ মাহফিলে সরাইল উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক এডভোকেট নুরুজ্জামান লস্কর তপুর সঞ্চালনায় উক্ত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের জোটের প্রার্থী মাও. জুনায়েদ আল হাবিব।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ। জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক খোকন, সরাইল উপজেলা বিএনপি সভাপতি মো.আনিছুল ইসলাম ঠাকুর।কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য শেখ মোহাম্মদ শামীম, জেলা বিএনপির সদস্য আহসান উদ্দিন খান শিপন, সরাইল উপজেলা বিএনপির সাবেক সভাপতি এডভোকেট আব্দুর রহমানও সাবেক সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন মাস্টার। আশুগঞ্জ বিএনপি’র সভাপতি শাহজাহান।
উপজেলা যুবদলের আহবায়ক আবু সুফিয়ানসহ জেলা, উপজেলা বিএনপির অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উক্ত দোয়া মাহফিলে উপস্থিত হন।
আলোচনা শেষে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে বিএনপি জোট সমর্থিত খেজুর গাছ প্রতীকের প্রার্থী মাওলানা জুনায়েদ আল হাবিব।
দোয়া মাহফিলে শুরুতেই কুরআন তেলাওয়াত করেন। উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা হাবিব।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...