
শুক্রবার ০২ জানুয়ারি ২০২৬ইং আনুমানিক সকাল ৭ টায় দাগনভূঞা বাজারের চৌমুহনী রোডে কামারের গলি এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডের সংবাদ পাওয়ার সাথেসাথে ফেনী হতে ফায়ার সার্ভিসের ৩ টি ইউনিট ও কোম্পানিগজ্ঞ নোয়াখালী হতে ২ টি ইউনিট ঘটনাস্থলে দ্রুত পৌঁছে অগ্নি নির্বাপনের কাজ শুরু করে।
প্রায় ১ ঘন্টা ৩০ মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। এই অগ্নিকাণ্ডের ফলে বাজারের ৬ টি দোকান ও ২ টি গোডাউন পুড়ে গিয়েছে। যার ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ২ কোটি টাকা বা তার বেশি হতে পারে বলে ধারণা করেছেন ফায়ার সার্ভিস।
অগ্নিকান্ডের সংবাদ পাওয়ার সাথেসাথে উপজেলা নির্বাহী অফিসার দাগনভূঞা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে ব্যবসায়িক নেতৃবৃন্দ, ক্ষতিগ্রস্ত দোকানের মালিক, সাংবাদিকবৃন্দ ও স্থানীয় জনসাধারণের সাথে কথা বলেছেন।

অগ্নিকান্ডের ফলে উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে বাংলাদেশ সেনাবাহিনী দাগনভূঞা ক্যাম্প, দাগনভূঞা থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। এতে কোনো হতাহতের ঘটনা ঘটে নি। বর্তমানে সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে ।
দাগনভূঞার নির্বাহী অফিসার জানান, দাগনভূঞাতে ফায়ার সার্ভিস নির্মাণের জন্য ইতোমধ্যে ৩৩ শতক জমি অধিগ্রহণ করা হয়েছে। বাকি ৬৭ জায়গা অধিগ্রহণের কার্যক্রম চলমান রয়েছে যা অতিদ্রুত শেষ করার জন্য প্রশাসন তৎপর রয়েছে।
অধিগ্রহণকৃত ৩৩ শতক জায়গাতে কাজ শুরু করা যায় কিনা সে বিষয়ে উচ্চপর্যায়ে যোগাযোগ করা হচ্ছে।
মন্তব্য লিখুন
আরও খবর
২৯ লাখ রিয়াল পাওনা”৩কোটি টাকার চেক ডিজ- অনারের...
২৯ লাখ রিয়াল পাওনা”৩কোটি টাকার চেক...
সাপাহারে চেয়ারম্যান পদপ্রার্থী মিজানুর রহমান শাহ্ চৌধুরীর উঠান...
সাপাহারে চেয়ারম্যান পদপ্রার্থী মিজানুর রহমান শাহ্...
পাইকগাছা বাজার বস্ত্র ব্যবসায়ী সমিতি জেলা পর্যায়ে শ্রেষ্ঠ...
পাইকগাছা বাজার বস্ত্র ব্যবসায়ী সমিতি জেলা...
নোয়াখালীর কোম্পানীগঞ্জে মাদ্রাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে...
নোয়াখালীর কোম্পানীগঞ্জে মাদ্রাসা ছাত্রের মৃত্যু ঘিরে...
পাইকগাছায় স্বেচ্ছাসেবক দলের পরিচ্ছন্নতা কর্মসূচি পালন
পাইকগাছায় স্বেচ্ছাসেবক দলের পরিচ্ছন্নতা কর্মসূচি পালন
গভীর নলকূপের ট্রান্সফরমারের সরঞ্জামাদি চুরি, দিশেহারা কৃষক
গভীর নলকূপের ট্রান্সফরমারের সরঞ্জামাদি চুরি, দিশেহারা...