সরাইলে পোস্টাল ভোট ও গনভোট সম্পর্কে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৯:১৫ অপরাহ্ণ , ৬ জানুয়ারি ২০২৬, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 5 months আগে
ছবি- কালের বিবর্তন।

মো. তাসলিম উদ্দিন সরাইল(ব্রাহ্মণবাড়িয়া): ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ ও গণ ভোটকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া সরাইলে পোস্টাল ভোট,গনভোট ও আচরণবিধিমালা সম্পর্কে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৬জানুয়ারি) বাদ আছর উপজেলা প্রশাসন,সরাইল এবং সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার(ইউএনও) সভাপতিত্বে সভায়। প্রধান অতিথি জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার শারমিন আক্তার জাহান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার শাহ মো. আব্দুর রউফ।জেলা নির্বাচন অফিসার,মোহাম্মদ শানিয়াজ্জামান তালুকদার। এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা সহকারী কমিশনার(ভূমি) শারমিন বেগম।

সরাইল থানা অফিসার ইনচার্জ (ওসি) মনজুর কাদের ভূঁইয়া। সরাইল উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ নিজাম উদ্দিন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মো. মুনছুর আহমেদ,উপজেলা কৃষি কর্মকর্তা মো. একরাম হোসেন। উপজেলা নিবার্চন কর্মকর্তা মো. মাহবুবুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা
সিফাত বিন রহমান।

উপজেলা সাব- রেজিস্টার মো:হেনায়েত উদ্দিন।সরাইল সদর চেয়ারম্যান আব্দুল জব্বার, উপজেলা সমাজ- সেবা কর্মকর্তা মো. পারভেজ আহমেদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাত সুলতানা।

উপজেলা শিক্ষা অফিসার নৌসাদ মাহমুদ, সরাইল উপজেলা রিপোর্টাসইউনিটির সাধারণ সম্পাদক মো. তাসলিম উদ্দিন, সরাইল প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী মাস্টার, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মো. তাকবীর হোসেন। উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা মো. রুপক, শাহবাজপুর ইউপি প্রশাসক মো. মনির হোসেন।

এসময় প্রধান অতিথি বলেন, গণভোট ও পোস্টাল ভোট প্রদানের বিষয়ে ব্যাপক জন সচেতনতা সৃষ্টি করা জরুরি। এ লক্ষ্যে প্রতিটি মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ আয়োজন, ইমামদের মাধ্যমে প্রতি শুক্রবার জুমার নামাজে বিষয়টি নিয়ে আলোচনা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে পাড়া-মহল্লায় মতবিনিময় সভা, পাশাপাশি এনজিও প্রতিষ্ঠান ও উপজেলার সকল দপ্তরের কর্মকর্তাদের সমন্বয়ে একাধিক প্রচার পরিকল্পনা বাস্তবায়নের আহ্বান জানান।

এ সময় নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের আচরণবিধি যথাযথভাবে অনুসরণ ও মেনে চলার আহ্বান জানানো হয়।এসময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা,গণমাধ্যম কর্মী,জনপ্রতিনিধিরা ছিলেন।অবহিতকরণ সভায় প্রজেক্টরে ভিডিও চিত্র বিষয়ের উপর বিস্তারিত তথ্য তুলে ধরে।