
হাসান মিয়া, নকলা: শেরপুরের নকলায় আন্তর্জাতিক চ্যারিটি সংস্থা “গ্লোবাল এইড ট্রাস্ট” ইউকে-এর সহযোগিতায় ৬৪ জন কোরআনের হাফেজ ও হাফেজাদের মাঝে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলার বানেশ্বর্দী ইউনিয়নের হাবীবে জান্নাত মহিলা মাদরাসা এবং এতিমখানা মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে এই সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে সঞ্চালনা করেন মাদরাসার সভাপতি মনিরুজ্জামান। প্রধান অতিথি ছিলেন গ্লোবাল এইড ট্রাস্ট ইউকে-এর চেয়ারম্যান ড. এএসএম আশরাফ মাহমুদ।
জানা যায়, ২০০৮ সালে প্রতিষ্ঠার পর ২০০৯ সাল থেকে সংস্থাটি দেশ ও বিদেশে তাদের আর্তমানবতার সেবামূলক কার্যক্রম শুরু করে। বর্তমানে শিক্ষা, স্বাস্থ্য ও দুর্যোগ ব্যবস্থাপনায় এই সংস্থাটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
এসময় গ্লোবাল এইড ট্রাস্টের কান্ট্রি ম্যানেজার আনোয়ার হোসেন, লোকাল প্রতিনিধি আঃ আওয়াল, শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং গ্লোবাল এইড ট্রাস্টের অন্যান্য প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...