কমলগঞ্জ র‌্যাবের অভিযানে ৫টি এয়ারগান উদ্ধার

প্রকাশিত: ৭:৪৫ অপরাহ্ণ , ১৫ জানুয়ারি ২০২৬, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 5 months আগে
ছবি- কালের বিবর্তন।

আব্দুর রাজ্জাক রাজা,কমলগঞ্জঃ মৌলভীবাজারের কমলগঞ্জে র‌্যাব-৯, সিপিসি-২, মৌলভীবাজার এর একটি আভিযানিক দল অস্ত্র উদ্ধারের বিশেষ অভিযান পরিচালনা করে।

গতকাল বুধবার (১৪ জানুয়ারি) রাত সাড়ে ৮ টায় গোপন সংবাদের ভিত্তিতে জেলার কমলগঞ্জ উপজেলার মাধবপুর ক্লাব বাংলা রোডের উত্তর পাশের্^ পাত্রখোলা শ্মশান এলাকায় ব্যাপক তল্লাশী করে ঝোপের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় ৫টি এয়ারগান উদ্ধার করে।

এ ব্যাপারে র‌্যাব-৯ এর তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। উদ্ধারকৃত এয়ারগানগুলো নাশকতার কাজে ব্যবহার করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে উদ্ধারকৃত এয়ারগানগুলো জিডি মূলে কমলগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।