আব্দুর রাজ্জাক রাজা,কমলগঞ্জঃ মৌলভীবাজারের কমলগঞ্জে র্যাব-৯, সিপিসি-২, মৌলভীবাজার এর একটি আভিযানিক দল অস্ত্র উদ্ধারের বিশেষ অভিযান পরিচালনা করে।
গতকাল বুধবার (১৪ জানুয়ারি) রাত সাড়ে ৮ টায় গোপন সংবাদের ভিত্তিতে জেলার কমলগঞ্জ উপজেলার মাধবপুর ক্লাব বাংলা রোডের উত্তর পাশের্^ পাত্রখোলা শ্মশান এলাকায় ব্যাপক তল্লাশী করে ঝোপের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় ৫টি এয়ারগান উদ্ধার করে।
এ ব্যাপারে র্যাব-৯ এর তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। উদ্ধারকৃত এয়ারগানগুলো নাশকতার কাজে ব্যবহার করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে উদ্ধারকৃত এয়ারগানগুলো জিডি মূলে কমলগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত