কমলগঞ্জে গণমাধ্যম কর্মীদের সাথে ইউএনও’র মতবিনিময়

প্রকাশিত: ৭:৪১ অপরাহ্ণ , ১৫ জানুয়ারি ২০২৬, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 5 months আগে
ছবি- কালের বিবর্তন।

আব্দুর রাজ্জাক রাজা,কমলগঞ্জঃ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: আসাদুজ্জামান।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় কমলগঞ্জ উপজেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মো: আসাদুজ্জামান প্রশাসন ও গণমাধ্যমের পারস্পরিক সহযোগিতার মাধ্যমে কমলগঞ্জ উপজেলার সার্বিক উন্নয়ন কর্মকা- আরও গতিশীল করার প্রত্যাশা ব্যক্ত করেন।

এছাড়া তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণভোট নিয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সচেতনতামূলক প্রচারণার জন্য সাংবাদিকদের প্রতি আহবান জানান।

এ সময় বক্তব্য রাখেন আসহাবুজ্জামান শাওন, আহমেদুজ্জামান আলম, নুরুল মোহাইমীন মিল্টন, মুজিবুর রহমান রঞ্জু, প্রনীত রঞ্জন দেবনাথ, শাব্বির এলাহী, মো: আব্দুল মোক্তাদির, জয়নাল আবেদীন, সোহেল রানা, পিন্টু দেবনাথ, সালাউদ্দিন শুভ, আব্দুল আহাদ, আব্দুল হাই ইদ্রিছী, আব্দুছ সালাম, নির্মল এস পলাশ, শামীম তালুকদার, পারভেজ আহমদ, ময়নুল ইসলাম চৌধুরী প্রমুখ।