
ব্রাহ্মণবাড়িয়া জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে চোরাচালানকৃত ১৫৪ কেজি ভারতীয় ফুচকা ও ৬ বস্তা ভারতীয় বাসমতি চাল উদ্ধার করা হয়েছে। এ সময় একটি সিএনজিসহ একজন চোরাকারবারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ডিবি পুলিশ সূত্র জানায়, বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল সোয়া ৯টার দিকর গোপন সংবাদের ভিত্তিতে সদর থানাধীন সুলতানপুর এলাকায় চেকপোস্ট ডিউটির সময় সন্দেহজনক একটি সিএনজি অটোরিকশাকে থামানো হয়। তল্লাশি চালিয়ে সিএনজির ভেতর থেকে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে আনা বিপুল পরিমাণ খাদ্যসামগ্রী উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে ১৫৪ কেজি ভারতীয় ফুচকা ও ৬ বস্তা ভারতীয় বাসমতি চাল। উপস্থিত সাক্ষীদের সামনে বিধি মোতাবেক জব্দ তালিকা প্রস্তুত করে এসব মালামাল জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃত চোরাকারবারীর নাম মো. দুলাল (৬০)। তিনি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ভাদেশ্বরা এলাকার বাসিন্দা। তার পিতা মৃত আব্দুল লতিফ এবং মাতা মৃত চমৎকার খাতুন।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে চোরাচালান ও প্রচলিত আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। উদ্ধার হওয়া চোরাচালান পণ্য জব্দ করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...