সরাইলে পেট্রোল পাম্পে ওজনে কম দেওয়া জরিমানা

প্রকাশিত: ৮:০৯ অপরাহ্ণ , ২৫ নভেম্বর ২০২৫, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 6 months আগে
ছবি- কালের বিবর্তন।

মো. তাসলিম উদ্দিন সরাইল(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়া সরাইলে পেট্রোল পাম্পে তেল কম দেওয়ার অভিযোগে দুটি ফিলিং স্টেশনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে উপজেলার শাহবাজপুর এলাকায় ফিলিং স্টেশনে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুবকর সরকার।

অভিযানে উপজেলার শাহবাজপুর জিলানী ফিলিং স্টেশনও
ভাই ভাই এন্টারপ্রাইজ’কে একলাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমান সূত্রে জানা যায়, মোবাইল কোর্ট পরিচালনা করার সময়ে জিলানী ফিলিং স্টেশন, ইউনিট-২ও ভাই ভাই এন্টারপ্রাইজ, প্রতি ৫- লিটার অকটেন, ডিজেল ও প্যাট্রোল ইউনিট এর তেল পরিমাপে যথাক্রমে ৬০ মি.লি. ২০ মি.লি. ও ৩০ মি.লি. তেল কম পাওয়া যায় এবং প্রতি -৫ লিটার মেজার দ্বারা তেল পরিমাপে ১০০ মি.লি. তেল কম প্রদান করা প্রমাণিত হওয়ায় ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮’ এর ২৯ ধারা লংঘন করায় ৪৬ ধারা শাস্তিযোগ্য অপরাধ হওয়ায় এক লাখ ৫০ হাজার টাকা অর্থ দন্ড করা হয়।

এ ব্যাপারে ইউএনও আবুবকর সরকার প্রতিবেদ ককে বলেন, সরকারি আইন অমান্যের অভিযোগ যার বিরুদ্ধে পাওয়া যাবে। তার বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান চলবে। তিনি বলেন, এ ব্যাপারে উপজেলা প্রশাসন জিরো টলারেন্স।

দুই ফিলিং স্টেশনে ওজনে কম দেওয়ার সত্যতা পাওয়া যায়। পরে তাদের জরিমানা জরিমানা করে সতর্ক করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।