নবীনগরে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি

প্রকাশিত: ২:৫৬ অপরাহ্ণ , ৬ নভেম্বর ২০২৫, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 7 months আগে
ছবি- কালের বিবর্তন।

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে স্বেচ্ছাসেবী সংগঠন মোহিনী কিশোর ব্লাড ডোনার্স ক্লাবের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদানে সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বুধবার (৫ নভেম্বর) দিনব্যাপী উপজেলার শ্যামগ্রাম মোহিনী কিশোর স্কুল অ্যান্ড কলেজে এ কর্মসূচি হয়। এবারের স্লোগান ছিল—‘প্রস্তুত থাকে যদি ২ জন রক্তদাতা, থাকবে গর্ভবতী মায়ের প্রাণের নিশ্চয়তা।’

কর্মসূচিতে প্রায় ২০০ শিক্ষার্থীর রক্তের গ্রুপ বিনামূল্যে নির্ণয় করা হয়। এতে অংশ নেন অত্র কলেজের অধ্যক্ষ মোস্তাক আহাম্মদ, শিক্ষক মো. কামরুল ইসলামসহ সংগঠনের সদস্য সোহেল রানা, সামির সরকার, আশরাফুল ইসলাম, নুসরাত জাহান, মোনালিসা, জাহিদুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, আমির খান, রবিন আহমেদ, শাহাদাত হোসেন পারভেজ, বিপুল কুমার ও তৌহিদুল আলম মিরাজ।

সার্বিক সহযোগিতায় ছিলেন পল্লী চিকিৎসক ডা. উর্মি বেগম ও শাহিদ আহাম্মেদ।

রক্তের গ্রুপ নির্ণয়ে অংশ নেওয়া কয়েকজন শিক্ষার্থী বলেন, এই উদ্যোগের মাধ্যমে আমরা নিজেদের রক্তের গ্রুপ জানতে পেরেছি। ভবিষ্যতে কারও প্রয়োজনে রক্ত দিতে পারব—এটা আমাদের জন্য আনন্দের।

সংগঠনের উদ্যোক্তারা বলেন, অনেক মানুষ, বিশেষ করে শিক্ষার্থীরা নিজেদের রক্তের গ্রুপ সম্পর্কে জানেন না। তাই তাঁদের মধ্যে সচেতনতা তৈরির লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে।

উল্লেখ্য, শ্যামগ্রাম মোহিনী কিশোর ব্লাড ডোনার্স ক্লাব ২০২২ সালে প্রতিষ্ঠিত হয়ে এখন পর্যন্ত প্রায় ৫ শতাধিক ব্যাগ রক্ত দান করেছে।