নবীনগর আমেনা (রা.) মহিলা মাদ্রাসার সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি

প্রকাশিত: ৩:২৮ অপরাহ্ণ , ৬ নভেম্বর ২০২৫, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 7 months আগে
ছবি- কালের বিবর্তন।

জামাল হোসেন পান্না,নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার সুপ্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠান হযরত আমেনা (রা.) পৌর মহিলা দাখিল মাদ্রাসার সভাপতি নির্বাচিত হয়েছেন নবীনগর প্রেসক্লাবের সভাপতি ও সমাজসেবক মোহাম্মদ হোসেন শান্তি।

দীর্ঘদিন ধরে নারী শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এই মাদ্রাসাটি নবীনগর পৌর এলাকায় একটি আস্থার নাম হিসেবে পরিচিত। মাদ্রাসার প্রতিষ্ঠাকাল থেকেই এখানে মেয়েদের ধর্মীয় ও সাধারণ শিক্ষার সমন্বয়ে নৈতিকচেতনা সম্পন্ন প্রজন্ম গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়।

গতকাল বুধবার (৫ নভেম্বর) দুপুরে নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি মাদ্রাসার শিক্ষক ও কর্মকর্তাদের সঙ্গে এক পরিচিতি সভায় অংশ নেন। সভায় তাঁকে আনুষ্ঠানিকভাবে পরিচিত করিয়ে দেন মাদ্রাসার সুপার মাওলানা আব্দুল মতিন। উপস্থিত ছিলেন সহ-সুপার মো. জাকারিয়া, সহকারী শিক্ষক আব্দুর রউফ, নবীনগর এস.আর. জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা রফিকুল ইসলাম, সাংবাদিক আবু কাউছারসহ মাদ্রাসার অন্যান্য শিক্ষক ও স্থানীয় আলেমসমাজ।

সভায় নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি বলেন, “আলহামদুলিল্লাহ, হযরত আমেনা (রা.) পৌর মহিলা দাখিল মাদ্রাসার সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়া আমার জন্য একদিকে গৌরব, অন্যদিকে এটি বিশাল দায়িত্বও বটে। শিক্ষা, নৈতিকতা ও মানবিকতার এই প্রতিষ্ঠানকে আরও উন্নত পর্যায়ে নিয়ে যেতে আমি সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠা নিয়ে কাজ করব। সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি।”

শিক্ষাবিদ, নবীনগর প্রেসক্লাবের সদস্যবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা নবনির্বাচিত সভাপতির প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তাঁদের মতে, শিক্ষা ও সমাজসেবায় তাঁর সক্রিয় ভূমিকা প্রতিষ্ঠানটির অগ্রযাত্রায় নতুন গতি আনবে।

শিক্ষা সংশ্লিষ্টরা মনে করেন, নবীনগরের নারী শিক্ষার মানোন্নয়ন ও নৈতিক শিক্ষা বিস্তারে হযরত আমেনা (রা.) পৌর মহিলা দাখিল মাদ্রাসা একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে উঠেছে। নতুন সভাপতির নেতৃত্বে প্রতিষ্ঠানটি আধুনিক ও মানসম্মত শিক্ষা কার্যক্রমে আরও সমৃদ্ধ হবে বলে আশা প্রকাশ করেছেন তারা।