
নাটোর–১ (লালপুর–বাগাতিপাড়া) আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলকে ঘিরে যুবসমর্থকদের উৎসাহ-উদ্দীপনায় লালপুরে অনুষ্ঠিত হয়েছে একটি আনন্দমিছিল।
মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেলে উপজেলা ও গোপালপুর পৌর যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের উদ্যোগে ‘তারুণ্যের সকল ভোট, ধানের শীষের পক্ষে হোক’ স্লোগানে বর্ণাঢ্য মিছিলটি বের হয়।
লালপুর শ্রী সুন্দরী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শুরু হওয়া মিছিলটি ত্রিমোহিনি চত্বর ও থানা মোড় ঘুরে হল মোড়ে গিয়ে শেষ হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা দলীয় ঐক্যের ওপর গুরুত্বারোপ করে দলের মনোনীত প্রার্থীর পক্ষে সবাইকে মাঠে নামার আহ্বান জানান।

বক্তারা বলেন, যারা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের আদর্শে বিশ্বাসী, তারা দলের বাইরে অবস্থান নিতে পারেন না।
প্রকৃত কর্মী হিসেবে দায়িত্ব পালনের প্রমাণ দিতে এখনই ধানের শীষের প্রচারণায় সক্রিয় হতে হবে। তা নাহলে দলের উচ্চপর্যায়ের নেতারা এসব বিচ্যুতি মেনে নেবেন না।
সমাবেশে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান হারুনার রশিদ পাপ্পু, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হামিদুর রহমান বাবু, গোপালপুর পৌর বিএনপির সাবেক আহ্বায়ক নজরুল ইসলাম মোলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুস সালাম প্রমুখ।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...