
পুলক রায়,নালিতাবাড়ী,শেরপুরঃ শেরপুরের নালিতাবাড়ীতে চলতি আমন মৌসুমের অভ্যন্তরীণ ধান-চাল সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকালে নালিতাবাড়ী খাদ্যগুদামে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার ববি ফিতা কেটে এ সংগ্রহ মৌসুমের সূচনা ঘোষণা করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক রফিকুল আলম, অতিরিক্ত কৃষি অফিসার রাশিদুজ্জামান ইমরান, খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা রোকসানা বেগমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এছাড়া প্রেসক্লাব সভাপতি মান্নান সোহেল, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির, রাইস মিল মালিক সমিতির সভাপতি আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক মাহমুদুর রহমানসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরাও অনুষ্ঠানে অংশ নেন।
চলতি আমন মৌসুমে নালিতাবাড়ীতে সরাসরি কৃষকদের কাছ থেকে ২১১ মেট্রিক টন ধান ও ১ হাজার ৪০১ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
সরকারি নির্ধারিত হিসেবে প্রতি কেজি ধান ৩৪ টাকা এবং প্রতি কেজি চাল ৫০ টাকা দরে ক্রয় করা হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...