
আল-আমিন মিয়া,নরসিংদী: ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে নরসিংদী-২ আসেনর জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা আমজাদ হোসেনের নির্বাচনী মোটরসাইকেল শোভাযাত্রা করেছেন দলটির নেতাকর্মীরা।
শনিবার (১৫ নভেম্বর) সকালে পলাশ বিএডিসি বাসস্ট্যান্ড থেকে শোভাযাত্রাটি বের করা হয়। এতে হাজারও নেতাকর্মী মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রায় অংশ নেয়।
পরে শোভাযাত্রাটি নির্বাচনী এলাকার বিভিন্ন সড়ক ঘুরে পাঁচদোনা মোড়ে গিয়ে শেষ হয়। এতে আগত কর্মী-সমর্থকরা তাদের প্রার্থীকে নির্বাচিত করবেন বলে জানান।
এর আগে বিএডিসি বাসস্ট্যান্ড চত্ত্বরে এক সং¶িপ্ত পথ সভায় বক্তব্য রাখেন জামায়াতে ইসলামের নরসিংদী জেলা আমীর মাওলানা মুসলেহুদ্দীন, সেক্রেটারি মাওলানা আমজাদ হোসেন, সহকারী জেনারাল মকবুল হোসাইন, পলাশ উপজেলা আমীর আবুল কাশেম সিকদার, সেক্রেটারি জেলারেল মাসুদ করিম, জেলা শিবিরের সাবেক সভাপতি এডভোকেট লোকমান হোসেন।
উল্লেখ্য, নরসিংদী -২ আসনে জামায়াত ইসলামী থেকে মনোনয়ন পেয়েছেন কেন্দ্রীয় সূরা সদস্য ও জেলা সেক্রেটারি মাওলানা আমজাদ হোসেন।
মন্তব্য লিখুন
আরও খবর
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও কিট প্যারেড...
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও...
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা কমানোর প্রস্তাব...
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা...
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে নির্বাচিত
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে...
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী আটক
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী...
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক