নকলায় ফিউচার ওয়ার্ল্ডের আয়োজনে লটারি ও সাংস্কৃতিক অনুষ্ঠান

প্রকাশিত: ২:০৫ অপরাহ্ণ , ১৫ নভেম্বর ২০২৫, শনিবার , পোষ্ট করা হয়েছে 7 months আগে
ছবি- কালের বিবর্তন।

হাসান মিয়া, নকলা: শেরপুরের নকলা পৌরশহরের জালালপুর গ্রামে ফিউচার ওয়ার্ল্ডের উদ্যোগে লটারি, সাংস্কৃতিক অনুষ্ঠান ও সদস্য সমাবেশের আড়ম্বরপূর্ণ আয়োজন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার রাতে অনুষ্ঠিত এ বর্ণিল অনুষ্ঠানে অংশ নেন সংগঠনের শতাধিক সদস্যসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানের প্রথম পর্বে ফিউচার ওয়ার্ল্ডের সদস্য বোরহান আহমেদের সঞ্চালনায় নতুন সদস্যদের মধ্যে লটারির ড্র অনুষ্ঠিত হয়। এতে প্রথম পুরস্কার হিসেবে বিজয়ীর হাতে তুলে দেওয়া হয় একটি রেফ্রিজারেটর (ফ্রিজ), দ্বিতীয় পুরস্কার হিসেবে প্রদান করা হয় একটি স্মার্টফোন। এছাড়াও আরও বেশ কিছু আকর্ষণীয় উপহার তুলে দেওয়া হয় অন্যান্য বিজয়ীদের হাতে।

দ্বিতীয় পর্বে ছিল জমজমাট সাংস্কৃতিক অনুষ্ঠান। দেশের বিভিন্ন স্বনামধন্য শিল্পীদের অংশগ্রহণে পরিবেশিত মনোজ্ঞ গান ও পরিবেশনা উপভোগ করেন উপস্থিত দর্শকরা।

পুরো অনুষ্ঠানজুড়ে ফিউচার ওয়ার্ল্ডের উদ্দেশ্য, কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে অতিথি ও উপস্থিতদের অবহিত করা হয়।