
মো. তাসলিম উদ্দিন সরাইল (ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে জামায়াতে ইসলামী দাঁড়িপাল্লা প্রতীকের মনোনীত প্রার্থী মাওলানা মো. মোবারক হোসাইন আখন্দের উদ্যোগে ১২ জন প্রতিবন্ধীর মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১৪ নভেম্বর) দুপুরে সরাইল উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে হুইলচেয়ার বিতরণ শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সরাইল উপজেলা জামায়াতে ইসলামীর আমির এনাম খা’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতে ইসলামীর আমির, কেন্দ্রীয় শুরা সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাওলানা মোবারক হোসান আখন্দ।

উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক নুরুজ্জামান জাবেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সাবেক আমির মাওলানা কুতুব উদ্দিন, মাওলানা আবুল বাশার ভুঁইয়া ও জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি জুলফিকার হায়দার রাফি।
এ সময় সরাইল সদর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি বরকত উল্লাহ মিন্টুসহ জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের প্রথমে কোরআন তেলাওয়াত করেন মাও. আতাউল্লা রোহানী।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...