সরাইলে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

প্রকাশিত: ৮:৫৪ অপরাহ্ণ , ২৮ অক্টোবর ২০২৫, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 7 months আগে
ছবি- কালের বিবর্তন।

মো. তাসলিম উদ্দিন সরাইল(ব্রাহ্মণবাড়িয়া): গৌরব ঐতিহ্য সংগ্রাম ও সাফল্যের ধারাকে অব্যহত রেখে নানান কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

মঙ্গলবার বিকালে সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ হতে একটি আনন্দ মিছিল বের হয়ে গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে।এসময় নেতাকর্মীর হাতে ব্যানার ফেস্টুন শোভা পায়।

আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা বিএনপির সভাপতি মো. আনিছুল ইসলাম ঠাকুর, উপজেলা বিএনপি
সাধারণ সম্পাদক এড. নুরুজ্জামান লস্কর তপু।

উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. আজমল, সহ-সভাপতি রফিকুল ইসলাম মানিক, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দুলাল মোহাম্মদ আলী।সদর বিএনপির সভাপতি মো. কাজল মিয়া, সাধারণ সম্পাদক মো. জাকারিয়া, উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. নুরুল আলিম মাস্টার, সঞ্চালনা করেন, আহসানউদ্দিন পলাশ।

এ সময় উপস্থিত ছিলেন শাহবাজপুর যুবদলের আহবায়ক শাহিন সহ উপজেলা ইউনিয়ন থেকে আসা যুবদলের নেতাকর্মীরা।বক্তব্যে বক্তারা বলেন, প্রিয় মাতৃভূমিকে সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে দুর্নীতি, সন্ত্রাস ও মাদকমুক্ত করার লক্ষ্যে এবং দেশ নায়ক তারেক রহমানের সোনার বাংলা গড়ার স্বপ্ন বাস্তবায়নে সকলকে এক হয়ে কাজ করার আহ্বান জানান।

এছাড়াওআগামী সংসদীয় নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় প্রতিক ধানের শীষ মার্কায় ভোট দেয়ার আহবান জানান বক্তারা