যুব সমাজ আমাদের সম্পদ: এসএম তরুণ দে

প্রকাশিত: ৮:২২ অপরাহ্ণ , ২৮ অক্টোবর ২০২৫, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 7 months আগে
ছবি- কালের বিবর্তন।

মো. তাসলিম উদ্দিন সরাইল(ব্রাহ্মণবাড়িয়া): সরাইলে যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালিও আনন্দ শোভাযাত্রা উপজেলা জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকালে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উপজেলা যুবদলের পক্ষ থেকে র‍্যালি ও শোভা যাত্রার আয়োজন করা হয়। যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে ব্রাহ্মণবাড়িয়া -২ ধানের শীষ প্রতীকের সম্ভাব্য পদপ্রার্থী বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের মহাসচিব এস. এন. তরুন দে,এসে র‍্যালিতে যোগদান করেন।

অনুষ্ঠান উপলক্ষে বিকালেই বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীরা ভিড়ও বাড়তে থাকে। বেলা ৪ টার দিকে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশি সরাইলে যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ব্রাহ্মণবাড়িয়া -২ ধানের শীষ প্রতীকের সম্ভাব্য পদপ্রার্থী বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের মহাসচিব এস. এন. তরুন দে, এসে হাজির হলে নেতৃবৃন্দ আনন্দ উল্লাসে ফেটে পড়ে এবং তাঁর নেতৃত্বে র‍্যালিটি উপজেলার সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়।

প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য এস এম তরুণ দে, বলেন,যুব সমাজ আমাদের সম্পদ, দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হলে এই যুব সমাজকে কাজে লাগাতে হবে, এ দেশের ছাত্র সমাজ যুব সমাজের প্রতি আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, আমাদের দেশের ছাত্র সমাজ যুব সমাজের নেতৃত্বে এদেশ থেকে ফ্যাসিবাদ বিদায় নিলেও, দেশ এখনও ফ্যাসিবাদ মুক্ত হয়নি, এ দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে হলে ও দেশ কে বিনির্মাণ করতে হলে এদেশের যুবসমাজকেই এগিয়ে আসতে হবে।

রাষ্ট্র কাঠামো মেরামতে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে যুব সমাজকে একযোগে কাজ করারও আহ্বান জানান এ নেতা। কোন অপশক্তি যেন আগামী নির্বাচন বাঞ্চাল করতে নাপারে সে দিকে সজাগ দৃষ্টি কাখতে বলেন।উপজেলা যুবদলের সদস্য সচিব মো. নুর আলম এর সঞ্চালনায় ও আহ্বায়ক আবু সুফিয়ান ছিদ্দিকি এর সভাপতিত্বে, আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ- সভাপতি মাে. আফরাফুল করিম রিপন, মেহেদি হাসান পলাশ – যুগ্ম সাধারণ সম্পাদক সরাইল উপজেলা বিএনপি।

হাফিজুল ইসলাম মাহন-সাংগঠনিক সম্পাদক- সরাইল উপজেলা বিএনপি। মোঃ রাকিব মিয়া – সাবেক সহসভাপতি – সরাইল উপজেলা যুবদল। শিবলী সাদিক – সাবেক যুগ্ম আহবায়ক সরাইল উপজেলা ছাত্রদল। মিজানুর রহমান আশিক- সভাপতি সরাইল সরকারি কলেজ ছাত্রদল। মন্নর আলী- সিনিয়র যুগ্ম আহবায়ক সরাইল সদর ইউনিয়ন যুবদল।মিয়া মোহাম্মদ খোকন -সদস্যসচিব সরাইল সদর ইউনিয়ন যুবদল।

সাইফুল ইসলাম – যুগ্ম আহবায়ক -সরাইল সদর ইউনিয়ন যুবদল। আবু খালেদ ভূইয়া – যুগ্ম আহবায়ক সরাইল সদর ইউনিয়ন যুবদল। জুনায়েদ খন্দকার – যুগ্ম আহবায়ক সরাইল সদর ইউনিয়ন যুবদল। মাফিজুল ইসলাম – যুগ্ম আহবায়ক সরাইল সদর ইউনিয়ন যুবদল।সাদেকুল ইসলাম – আহবায়ক জাতীয়তাবাদী তরুণ দল সরাইল উপজেলা।

উজ্জ্বল আহমেদ মুন্সি – সদস্যসচিব জাতীয়তাবাদী তরুণ দল সরাইল উপজেলা। এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপি ও সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ।