
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ অক্টোবর) বিকালে জেলা যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী বায়েজিদ আহমেদ হেলাল এর নেতৃত্বে শত শত নেতা-কর্মী এই মিছিলে অংশগ্রহণ করেন।
মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপির কার্যালয়ের সামনে এসে সমাবেশে মিলিত হয়।
এ সময় বায়েজিদ আহমেদ হেলাল বলেন, “স্বৈরাচার সরকারের পতনের জন্য যে নেতাকর্মীরা রাজপথে সংগ্রাম করেছেন, আজ তারাই আমাদের প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দে সামিল হয়েছেন। আমি বিশ্বাস করি—আগামীর যুবদল হবে ব্রাহ্মণবাড়িয়া জেলার উন্নয়ন ও গণতন্ত্র পুনরুদ্ধারের অগ্রভাগের শক্তি।”
মিছিলে জেলা ও উপজেলা পর্যায়ের যুবদলের অসংখ্য নেতাকর্মী অংশগ্রহণ করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ
গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ
ট্রাম্পের ক্ষমতা কমলে এশিয়ায় নতুন সুযোগের সম্ভাবনা
ট্রাম্পের ক্ষমতা কমলে এশিয়ায় নতুন সুযোগের...
শ্রীপুরে ভাড়া বাসা থেকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার মরদেহ...
শ্রীপুরে ভাড়া বাসা থেকে নিষিদ্ধ ছাত্রলীগ...
যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন আজ, ট্রাম্পের ভাগ্যপরীক্ষা
যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন আজ, ট্রাম্পের ভাগ্যপরীক্ষা
সোলার এক্সপোর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
সোলার এক্সপোর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক...
চ্যাম্পিয়নস লিগে আজ বার্সা ও বায়ার্নের অগ্নিপরীক্ষা
চ্যাম্পিয়নস লিগে আজ বার্সা ও বায়ার্নের...