
মোঃ আবু হানিফ, শেরপুর: শেরপুর সদর উপজেলায় পরকীয়ার সন্দেহকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুনের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের কুসুমহাটি কান্দাশেরী এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।
নিহতের নাম একাব্বর মিয়া (২৮)। তিনি ওই এলাকার মৃত হায়দার আলীর দ্বিতীয় স্ত্রীর ছেলে। আর অভিযুক্ত ছোট ভাই ফারুক মিয়া একই বাবার তৃতীয় স্ত্রী মুসেদার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ফারুক মিয়া তার স্ত্রী মাকসুদা বেগমের সঙ্গে বড় ভাই একাব্বরের পরকীয়া সম্পর্ক রয়েছে—এমন সন্দেহে দীর্ঘদিন ধরে দাম্পত্য কলহে ভুগছিলেন। মঙ্গলবার সকালে স্ত্রীকে নিয়ে ঝগড়ার পর ফারুক ক্ষিপ্ত হয়ে ঘরের ভেতর ধারালো রামদা দিয়ে একাব্বরকে একাধিকবার কোপ দেন।
রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা একাব্বরকে উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পথিমধ্যে তিনি মারা যান।
ফারুকের স্ত্রী মাকসুদা বেগম জানান, তার স্বামীর পরকীয়ার অভিযোগটি মিথ্যা। তিনি বলেন, “ফারুক নেশাগ্রস্ত অবস্থায় এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।”
শেরপুর সদর হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত মেডিকেল অফিসার ডা. প্রমা বলেন, “নিহতের শরীরের বিভিন্ন স্থানে গভীর কোপের চিহ্ন ছিল এবং অতিরিক্ত রক্তক্ষরণ হচ্ছিল। প্রাথমিক চিকিৎসার পর তাকে দ্রুত ময়মনসিংহ মেডিকেলে পাঠানো হয়।”
শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার জানান, “এটি পারিবারিক দ্বন্দ্বজনিত হত্যাকাণ্ড। ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এখন পর্যন্ত কেউ আটক হয়নি, তবে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”
মন্তব্য লিখুন
আরও খবর
জাবির তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের নতুন পরিচালক...
জাবির তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের...
নোয়াখালী কোম্পানীগঞ্জের রামপুরে নতুন গ্যাসকূপের সন্ধান, মজুদ প্রায়...
নোয়াখালী কোম্পানীগঞ্জের রামপুরে নতুন গ্যাসকূপের সন্ধান,...
বিলাসী জীবনের আশায় অনলাইনে চুরি শিখে গ্রেপ্তার নারী
বিলাসী জীবনের আশায় অনলাইনে চুরি শিখে...
মঙ্গলবার সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
মঙ্গলবার সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী...
১০ মাস পর সেন্টমার্টিন উন্মুক্ত, চলছে না জাহাজ
১০ মাস পর সেন্টমার্টিন উন্মুক্ত, চলছে...
পোশাকশ্রমিকদের বিক্ষোভ ও কোনাবাড়ীতে পুলিশ বক্সে আগুন
পোশাকশ্রমিকদের বিক্ষোভ ও কোনাবাড়ীতে পুলিশ বক্সে...