জনগণের পাশে থেকে মানুষের’সেবা করতে চান  – এড. তপু

প্রকাশিত: ২:৫৫ অপরাহ্ণ , ৩ অক্টোবর ২০২৫, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 8 months আগে
ছবি- কালের বিবর্তন।

মো. তাসলিম উদ্দিন সরাইল( ব্রাহ্মণবাড়িয়া): আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া জেলার সংসদীয় আসন ব্রাহ্মণবাড়িয়া -২(সরাইল-আশুগঞ্জ ) আসনে প্রার্থী হিসেবে দোয়া ও সামর্থন চাইলেন সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের লস্কর বাড়ির মো:করিম হোসেন লস্করএর সন্তান।

জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক ও সরাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তরুণ সমাজসেবক ও বিশিষ্ট আইনজীবী। এডভোকেট নুরুজ্জামান লস্কর তপু।পেশায় নিয়োজিত থেকে মানবসেবায় নিজেকে উৎসর্গ করছেন।তিনি সরাইল রিপোর্টার্স ইউনিটির আইন উপদেষ্টা।

তিনি মূলত অতীতের নির্বাচিত প্রতিনিধিদের সাথে সাধারণ মানুষের কাঙ্ক্ষিত সেবা থেকে দূরত্বের কারনে তাদের পাশে থাকার সুযোগটা কাজে লাগাতে চান। তবে তার এ উদ্দেশ্য বাস্তবায়নে তৃণমূলের জনগোষ্ঠী ভোটারদেসমর্থন পেয়েই সফল হতে চান।

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের জনগণের দোয়া ও ভালবাসা নিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে এমপি নির্বাচিত হয়ে জনগণের পাশে থেকে সেবা করতে চান। বিএনপির দুর্দিনের কান্ডারী নামে পরিচিত এডভোকেট নুরুজ্জামান লস্কর তপু।দুঃখ-কষ্ট, হাসি-কান্না সঙ্গে নিয়ে দলমত নির্বিশেষে এগিয়ে চলেছেন দুর্বার।

সাধারণ মানুষের ভালবাসা ও দোয়া নিয়ে সর্বদাই অগ্রসর তিনি।তিনি পরিশ্রমী, পরোপকারী, উদ্দোমী যুবক, বিশিষ্ট আইনজীবী ও সমাজসেবক। যাকে একজন রাজনীতিবিদ ও আইনজীবী হিসাবে সারা ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন এলাকায় মানুষ চিনে এবং জানে।

এব্যাপারে তিনি জানান, সরাইল- আশুগঞ্জ এলাকার জনগণের দোয়া ও সমর্থন নিয়েই আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছি। আমার পরিবারের কাছ থেকে শিখে নিয়েছি মানুষের সেবা কি ভাবে করতে হবে।

আপনাদের সামর্থন থাকলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে এমপি হয়ে সেবা করতে চাই।ইতিপূর্বে আমি সব সময় মানবসেবায় আপদে বিপদে সাধ্যমতো চেষ্টা করেছি তাদের পাশে থাকার। কোনো নেতা হতে নয় মানুষের সেবক হতে চাই।

আশা করি আমাদের এলাকার জনগণ আমাকে শূন্যহাতে ফিরিয়ে দিবেন না। আমার বিশ্বাস আমাকে জনগণ সমর্থন দিবেন। কথা দিচ্ছি আপনাদের পাশে আছি আমৃত আপনাদের পাশে থাকতে চাই।

এ সময় এডভোকেট তপু সবার দোয়া ও সহযোগিতা চেয়ে আরও বলেন, সেবা ও উন্নয়নের মধ্য দিয়ে মানুুষের মনে স্থান পেতে চাই। বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সকল শ্রেণি-পেশার মানুষদের মতামত ও সহযোগিতা নিয়ে প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করব। বৈষম্য নয়, জনকল্যানে হবে কাজ।

কোনো এলাকাকে বিশেষভাবে মূল্যায়ন করা হবে না। সমস্যা সমাধানে প্রয়োজনীয় কাজটা আগে হবে।তিনি বিশ্বাস করেন সেবা ও উন্নয়নের মধ্যদিয়ে জনপ্রিয়তা অর্জন করা সম্ভব। প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে পারলে,জনগণ চাইলে আগামী নির্বাচনে প্রার্থী হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।