
মো. আজহার উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে ফারুক মিয়া (২৫) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২ অক্টোবর) সকাল ১১টার দিকে সদর উপজেলার তালশহর পূর্ব ইউনিয়নের সোনাসার গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ফারুক সদর উপজেলার থলিয়ারা গ্রামের গোলাপ মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল থেকে সোনাসার গ্রামের জুনাইদ মিয়ার ছয়তলা নির্মাণাধীন ভবনে সেন্টারিংয়ের কাজ করছিলেন ফারুক মিয়া। এসময় অসাবধানতাবশত তিনি ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে তাঁকে উদ্ধার করে ঘাটুরা মেডিক্যালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে ভৈরবে তাঁর মৃত্যু হয়।
ভবনের কন্ট্রাক্টর সাত্তার মিয়া জানান, “ফারুক দীর্ঘদিন ধরে আমার সাইটে কাজ করছিল। আজ সকালে কাজ করার সময় হঠাৎ নিচে পড়ে যায়। হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।”
এ বিষয়ে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম বলেন, “নির্মাণাধীন ভবনে কাজ করার সময় এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...