
আব্দুর রাজ্জাক রাজা,কমলগঞ্জ : মৌলভীবাজারের কমলগঞ্জে দেশের বিভিন্ন স্থানে গুরুত্বপূর্ণ পদে কর্মরত ও অবসরপ্রাপ্ত মণিপুরি সিভিল সার্ভিস কর্মকর্তাদের সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩ অক্টোবর) দুপুরে উপজেলার আদমপুর ইউনিয়নের মণিপুরি কালচারাল কমপ্লেক্স হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করে মণিপুরি সমাজ উন্নয়ন সংস্থা।
প্রদীপ কুমার সিংহের সভাপতিত্বে ও নোংমাইথেম অশোকের সঞ্চালনায় আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন অরুন কুমার সিংহ। বক্তব্য রাখেন ,সমরজিত্ সিংহ, হরি কুমার শর্মা, আয়াংতাবম সমরেন্দ্র, জয়ন্ত কুমার সিংহ, বীরেন্দ্র কুমার সিংহ, মনীন্দ্র কুমার সিংহ,প্রহ্লাদ সিংহ, রনজিত কুমার সিংহ, আয়াংতাবম হেমন্ত, কবি সানাতন হামোম, লৈফাকপম ব্রজগোপাল সিংহ প্রমুখ।
অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব শশীকুমার সিংহ, বাংলাদেশ শিল্প ও কারিগরি সহায়তা কেন্দ্রের মহাপরিচালক পরিমল সিংহ, মৌলভীবাজার সরকারি মহিলা কলেজের গণিত বিভাগের সহযোগী অধ্যাপক রমাকান্ত সিংহ, সিলেট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সন্ধীপ কুমার সিংহ, জাতীয় রাজস্ব বোর্ডের অতিরিক্ত কর কমিশনার শান্ত কুমার সিংহ, মৌলভীবাজার সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক রিপন কুমার সিংহ, সিলেট এমসি কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক শৈলেন্দ্র মোহন সিংহ, সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা অরূপ রতন সিংহ ও মেডিকেল অফিসার এন মেমচৌবি চনুকে সংবর্ধনা প্রদান করা হয়।
সভায় বক্তারা মণিপুরি শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নে করণীয় বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জের ভানুগাছ রেলওয়ে ষ্টেশনে গেইটম্যান বিহীন লেভেল ক্রসিং
কমলগঞ্জের ভানুগাছ রেলওয়ে ষ্টেশনে গেইটম্যান বিহীন...
আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ...
আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির...
আজ মহান শিক্ষা দিবস
আজ মহান শিক্ষা দিবস
রাজবাড়ীতে হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি ৮
রাজবাড়ীতে হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি...
লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২
লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত,...
সন্ত্রাসবাদ নিয়ে জাতিসংঘে পাকিস্তানকে ভারতের কড়া বার্তা
সন্ত্রাসবাদ নিয়ে জাতিসংঘে পাকিস্তানকে ভারতের কড়া...