
রাজধানীর কুড়িল এলাকায় বেতন ও ভাতার দাবিতে রাস্তায় নেমেছেন ইউরোজোন ফ্যাশন নামের একটি গার্মেন্টস কারখানার শত শত শ্রমিক। আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে তারা কুড়িলের প্রধান সড়কে অবস্থান নেন, যার ফলে যান চলাচলে চরম বিঘ্ন ঘটে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান ট্রাফিক বিভাগ তাদের ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে জানায়, প্রায় ৫০০ থেকে ৬০০ শ্রমিক কুড়িলের ইনকামিং ও আউটগোয়িং দুই দিকের রাস্তাই বন্ধ করে রেখেছেন। ফলে বাড্ডা ও কুড়িলের মধ্যকার যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে।
এছাড়াও, বিমানবন্দর সড়কের উত্তরা-ময়মনসিংহ মহাসড়কের দুটি দিকই প্রায় ২০০ শ্রমিক অবরোধ করে রেখেছেন বলে জানা গেছে।
এ বিষয়ে ট্রাফিক বিভাগের সহকারী কমিশনার মো. সোহেল রানা বলেন, “শ্রমিকদের পাওনা বেতন-ভাতার বিষয়ে মালিকপক্ষের সঙ্গে একটি সমস্যা চলছিল। আগের দিন পরিশোধের কথা থাকলেও তা হয়নি। এ কারণেই শ্রমিকরা আজ রাস্তায় নেমেছেন এবং কুড়িল ও আশেপাশের এলাকাগুলোতে যান চলাচলে বড় ধরনের সমস্যা তৈরি হয়েছে।”
তিনি আরও জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে, তবে এখনো স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনা সম্ভব হয়নি।
মন্তব্য লিখুন
আরও খবর
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহার
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী