মেহেন্দিগঞ্জে মুরাদ চৌধুরীর ছোট ভাই মিরাজের মৃত্যুতে শোকের ছায়া

প্রকাশিত: ২:৫৭ অপরাহ্ণ , ২৯ সেপ্টেম্বর ২০২৫, সোমবার , পোষ্ট করা হয়েছে 8 months আগে
ছবি- কালের বিবর্তনে।

আজ সোমবার সকাল ১০টা ৩০ মিনিটে তিনি ইন্তেকাল করেন। মিরাজ মেহেন্দিগঞ্জ পৌরসভার কালিকাপুর এলাকার বাসিন্দা এবং মেহেন্দিগঞ্জ কম্পিউটার অ্যান্ড ফটোকপি এসোসিয়েশনের সভাপতি মুরাদ চৌধুরীর ছোট ভাই।

হঠাৎ এ অকাল মৃত্যুতে পরিবার-পরিজনসহ এলাকাজুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া। সবাই বলছেন, এত কম বয়সে প্রাণবন্ত তরুণ মিরাজের মৃত্যু কেউই মেনে নিতে পারছে না।

মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন স্থানীয় বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠন।

মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতুল ফেরদৌস নসীব করুন—আমিন।