
মো. আজহার উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় জমকালো আয়োজনে উদ্বোধন হলো ব্যতিক্রমধর্মী বাংলা ও চাইনিজ রেস্টুরেন্ট ‘কলাপাতা’।
বুধবার (৩ সেপ্টেম্বর) রাত ৮টায় পুরাতন জেল রোডে সদর সার্কেল কার্যালয় সংলগ্ন ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলায় রেস্টুরেন্টটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
আতশবাজি ফুটিয়ে ও কেক কেটে রেস্টুরেন্টটির উদ্বোধন করেন অতিথিরা। উদ্বোধনী অনুষ্ঠান শেষে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মুফতি ইখলাছুর রহমান।
‘কলাপাতা রেস্টুরেন্ট’-এ দেশি-বিদেশি নানা স্বাদের খাবারের সমাহার থাকছে। এর মধ্যে রয়েছে এরাবিয়ান, বাংলা, চাইনিজ, খেবসা, বারবিকিউসহ শতাধিক ভিন্নধর্মী খাবার।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এমএম রকিব উর রাজা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতেব, ১নং শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাসির উদ্দিন, সদর মডেল থানার (তদন্ত) পুলিশ পরিদর্শক অমিতাভ, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোস্তাফিজুর রহমান, জেলা সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. সাব্বির হোসাইন ও ডা. মোজাম্মেল হক, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ তৈমুর, সদর উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক আশিকুল ইসলাম সুমনসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এমএম রকিব উর রাজা বলেন, “খাবারের মান ও পরিবেশের দিক থেকে ‘কলাপাতা রেস্টুরেন্ট’ ব্রাহ্মণবাড়িয়ায় এক নতুন মাত্রা যোগ করবে। এখানে দেশি-বিদেশি নানা স্বাদের খাবারের সমাহার পাওয়া যাবে, যা নিঃসন্দেহে খাদ্যপ্রেমীদের কাছে বিশেষ আকর্ষণ হয়ে উঠবে।”
‘কলাপাতা রেস্টুরেন্ট’-এর স্বত্বাধিকারী শেখ আশিকুর রহমান পিয়াস বলেন, “আমার দীর্ঘদিনের স্বপ্ন ছিল ব্রাহ্মণবাড়িয়ার মানুষের জন্য ভিন্নধর্মী একটি রেস্টুরেন্ট তৈরি করা। অতিথিদের জন্য আমরা শতাধিক খাবারের আয়োজন রেখেছি। রুফটপ ও এসি পরিবেশে মানসম্মত সেবা দিতে আমরা সর্বোচ্চ চেষ্টা করবো। আশা করি, ব্রাহ্মণবাড়িয়ার মানুষের আস্থার জায়গা হবে ‘কলাপাতা রেস্টুরেন্ট’।’’
রেস্টুরেন্টটির দ্বিতীয় তলায় শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) পরিবেশে আধুনিক বসার ব্যবস্থা রাখা হয়েছে। তৃতীয় তলায় রয়েছে খোলামেলা রুফটপ রেস্টুরেন্ট, যা অতিথিদের কাছে বিশেষ আকর্ষণীয় হয়ে উঠবে বলে আশা প্রকাশ করা হয়।
উদ্বোধন উপলক্ষে বিশেষ অফার হিসেবে ৪, ৫ ও ৬ সেপ্টেম্বর তিন দিনব্যাপী সব ধরনের খাবারে থাকছে ২০ শতাংশ ছাড়।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...