বর্ণাঢ্য আয়োজনে শার্শায় বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপণ

প্রকাশিত: ১০:৩৪ অপরাহ্ণ , ৩ সেপ্টেম্বর ২০২৫, বুধবার , পোষ্ট করা হয়েছে 9 months আগে
ছবি- কালের বিবর্তন।

মো.সাহিদুশ ইসলাম শাহীনঃ-উৎসাহ উদ্দীপণা ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে যশোর জেলার শার্শা উপজেলায় উদযাপিত হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি)’র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী। এ সবের মধ্যে উল্লেখযোগ্য ছিল বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা।

এ উপলক্ষ্যে বুধবার(৩ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে শার্শা উপজেলা বিএনপি’র দলীয় কার্যালয় থেকে ঢাক ঢোল পিটিয়ে একটি বিশাল বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। উপজেলা বিএনপি’র সভাপতি- আবুল হাসান জহির এবং সাধারণ সম্পাদক- আলহাজ্ব নুরুজ্জামান লিটন এর নেতৃত্বে র‍্যালি তে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপি’র সভাপতি অ্যাডভোকেট সাবেরুল হক সাবু।

বর্ণাঢ্য র‌্যালীতে অংশগ্রহণ করেন, বিএনপি, যুবদল, কৃষক দল,স্বেচ্ছাসেবক দল,ছাত্রদল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীবৃন্দ। র‌্যালী টি শার্শা উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে শার্শা বিএনপি’র দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।

র‍্যালি তে অংশ নেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটি’র সাবেক দপ্তর সম্পাদক ও শার্শার সাবেক সাংসদ- মফিকুল হাসান তৃপ্তি,শার্শা উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি- আলহাজ্ব খায়রুজ্জামান মধু,সহ সভাপতি- আব্দুল মজিদ, সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক- অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু,যুগ্ম সাধারণ সম্পাদক- তাজউদ্দিন আহমেদ,যুগ্ম সাধারণ সম্পাদক- মো. কামরুজ্জামান,সাংগঠনিক সম্পাদক- আশরাফুল আলম বাবু, সাংগঠনিক সম্পাদক-২ সালাউদ্দিন আহমেদ।

এ ছাড়াও আরও অংশ নেন- উপজেলা যুবদলের আহবায়ক- মোস্তাফিজ্জোহা সেলিম, সদস্য সচিব- ইমদাদুল হক ইমদা,যুগ্ম সাধারণ সম্পাদক- শহিদুল ইসলাম শহিদ,উপজেলা কৃষকদলের সভাপতি- আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক- সাখাওয়াত হোসেন,উলামা দলের অহিদুজ্জামান,শার্শা উপজেলা সেচ্ছাসেবকদল এর আহবায়ক- মো. রাকিবুল হোসেন(রিপন), সদস্য সচিব- মো. সেলিম হোসেন আশা,শার্শা উপজেলা ছাত্রদলের আহবায়ক- শরিফুল ইসলাম চয়ন,সদস্য সচিব- সবুজ হোসেন খান,ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক- মোহাইমিনুল সাগর সহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

আলোচনায় প্রধান অতিথি সাবেরুল হক বলেন,”বিএনপি শুধু একটি রাজনৈতিক দলই নয়, এটি বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারে আপোষহীন সংগ্রামী প্লাটফরম। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নীতি, আদর্শ ও দেশপ্রেম তুলে ধরে বলেন, দীর্ঘ ১৭ বছর ফ্যাসিবাদী শাসনের সময় বিএনপি নেতাকর্মীরা নানা নির্যাতন ও হয়রানির শিকার হয়েছেন।

এখন প্রয়োজন ঐক্যবদ্ধ হয়ে দলের নেতৃত্বকে শক্তিশালী করা। যশোর জেলার বিএনপির কর্ণধার অনিন্দ্য ইসলাম অমিতের নেতৃত্বকে মজবুত করতে হবে এবং আগামী নির্বাচনে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে বিজয় নিশ্চিত করতে হবে। সবাইকে একতাবদ্ধ হয়ে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে শামিল হওয়ার আহ্বান জানান তিনি”।

প্রসংগত উল্লেখ্য,বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি) বাংলাদেশের অন্যতম ডানপন্থী রাজনৈতিক দল। তৎকালীন জিয়াউর রহমান ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর এই দলটি প্রতিষ্ঠা করেন। এর আগে, ১৯৭৭ সালের ৩০ এপ্রিল তার শাসনকে বেসামরিক করার উদ্দেশ্যে ১৯ দফা কর্মসূচি চালু করেন।

পরবর্তীতে, রাষ্ট্রপতির পদের জন্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিলে, তার নেতৃত্বে জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল (জাগদল) প্রতিষ্ঠিত হয়। পরে, জাগদলকে বিএনপির সাথে একীভূত করা হয়। রাষ্ট্রপতি জিয়া এই দলের সমন্বয়ক ছিলেন এবং এই দলের প্রথম চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।

অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরী এর প্রথম মহাসচিব ছিলেন। জিয়ার এই দলে বাম, ডান, মধ্যপন্থি সকল প্রকার লোক ছিলেন। বিএনপি’র সবচেয়ে প্রধান বৈশিষ্ট্য ছিল এর নিয়োগ পদ্ধতি। প্রায় ৪৫ শতাংশ সদস্য শুধুমাত্র রাজনীতিতে যে নতুন ছিলেন তাই নয়, তারা ছিলেন তরুণ।

১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বিকাল ৫টায় রমনা রেস্তোরাঁয় জিয়াউর রহমান এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিক ঘোষণাপত্র পাঠের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যাত্রা শুরু করেন।