
মোঃ আবু হানিফ, শেরপুর: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শেরপুর সদর থানা বিএনপি’র উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৩ সেপ্টেম্বর বুধবার বিকেলে শহরের মাধবপুরস্থ সদর উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব মো. হযরত আলীর বাসভবন থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রঘুনাথবাজারস্থ জেলা বিএনপির দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।
পরে সদর উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব মো. হযরত আলীর সভাপতিত্বে র্যালিউত্তর এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট আলহাজ্ব মো. সিরাজুল ইসলাম।
সদর থানা বিএনপির সদস্য সচিব মো. সাইফুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব এবিএম মামুনুর রশীদ পলাশ। প্রিয় অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর-১ (সদর) আসনে ধানের শীষ প্রতীকের মনোনয়নপ্রত্যাশী ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এসএম শহিদুল ইসলাম ভিপি, শহর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট মো. আব্দুল মান্নান, সদস্য সচিব মো. জাফর আলী, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা প্রমুখ।
ওইসময় বিগত ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকারের সমালোচনা করেন ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা বলেন-আওয়ামীলীগ সরকার মামলা-হামলা করে বিএনপিকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল। কিন্তু বিএনপি জনগণের দল।
তাই আজ আবার বিএনপি মাথা উঁচু করে দাঁড়িয়েছে। আগামী দিনে জনগণের ভোটের মাধ্যমে বিএনপি আবার রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে বলে আশা প্রকাশ করেন। তিনি আরো বলেন আমাকে শেরপুর ১ আসনের এমপি বানালে পিছিয়ে পড়া শেরপুরকে এগিয়ে নিতে জেলায় মেডিক্যাল কলেজ, রেল লাইন, বিশ্ববিদ্যালয়সহ নারী ক্ষমতায়ন প্রতিষ্ঠা করবো ইনশাল্লাহ।
ওইসময় সদর উপজেলা বিএনপির অন্যান্য নেতৃবৃন্দসহ জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...