
এম জালাল উদ্দীন:পাইকগাছা
খুলনার পাইকগাছা পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীদের সাথে নবলোক ও ওয়াটার এইডের প্রতিনিধিদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। পৌর পানি শাখার বর্তমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে এ সভায় বিস্তৃত আলোচনা হয়।
সোমবার(১৫ সেপ্টেম্বর) বিকেলে পৌরসভা কার্যালয়ে পৌর প্রশাসকের প্রতিনিধি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইফতেখারুল ইসলাম শামিম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান ছিলেন ওয়াটার এইড ইংল্যান্ডের কান্ট্রি ডিরেক্টর হাচিন জাহান।
এ সময়ে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, লিছা রোজ, এ্যামিলি রোজ, টেকনিক্যাল কোঅর্ডিনেটর তাহমিদ, প্রজেক্ট কো-অর্ডিনেটর নিহাল আজমত মহি, পৌর নির্বাহী কর্মকর্তা লালু সরদার, নির্বাহী প্রকৌশলী নূর আহম্মেদ, ওসি মোঃ রিয়াদ মাহমুদ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বিদ্যুৎ রঞ্জন সাহা, পৌর প্রধান সহকারী জিয়াউর রহমান, হিসাব রক্ষক মৃণাল কান্তি সানা, উপ-সহকারী প্রকৌশলী মোঃ লিংকন আলী, সিটিআরপি প্রজেক্টের কাওছার আলীসহ পৌরসভার বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী বৃন্দ।
সভা শেষে অতিথি বৃন্দ পৌরসভার সরল পানিশাখা সহ অন্যান্য কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও কিট প্যারেড...
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও...
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা কমানোর প্রস্তাব...
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা...
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে নির্বাচিত
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে...
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী আটক
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী...
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক