
মোঃউজ্জল হোসেন,ধামইরহাটঃ নওগাঁর ধামইরহাটে জগদল আদিবাসি স্কুল এন্ড কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ (সাধারণ ও বিএমটি) শ্রেণীতে ভর্তিকৃত শিক্ষার্থীদের নবীন বরণ ও উদ্বোধনী ক্লাস অনুষ্ঠিত হয়েছে।
১৫ সেপ্টেম্বর (সোমবার) বেলা ১১ ঘটিকায় জগদল আদিবাসী স্কুল ও কলেজ হলরুমে অনুষ্ঠিত একাদশ শ্রেণীতে ভর্তিকৃত শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত অধ্যক্ষ মোঃ ইলিয়াস আলম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি মোসা. আমাতুল মেহেদী বেগম। মোঃ শরিফুল ইসলামের সঞ্চালনায় পবিত্র কোরআন তেলাওয়াত, বাইবেল ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়, অতঃপর অনুষ্ঠানের শুরুতে নবাগত শিক্ষার্থীদেরকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা ফুল দিয়ে বরণ করে নেন।
নবাগত শিক্ষার্থীদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন অত্র প্রতিষ্ঠানের বিএমটি শাখার বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক মোঃ আনিসুর রহমান মিন্টু, জিবি সদস্য ও অত্র প্রতিষ্ঠানের সিনিয়র প্রভাষক মোঃ নূরে আলম রিপন, সিনিয়র প্রভাষক আবুল বয়ান মোঃ আব্দুজ্জাহের, সহকারী প্রধান শিক্ষক মো: বকুল হোসেন, সহকারী শিক্ষক মোঃ শরিফুল ইসলাম, সিনিয়র ট্রেড ইন্সট্রাক্টর মোঃ তহছেন আলী।
এ সময় অত্র প্রতিষ্ঠানের সকল বিভাগের শিক্ষক ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। সবশেষে প্রতিষ্ঠানের অধ্যক্ষ মহোদয় নবাগত শিক্ষার্থীদেরকে শুভেচ্ছা জানিয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...