
পুলক রায়,নালিতাবাড়ী,শেরপুরঃ শেরপুরের নালিতাবাড়ীতে সীমান্তপথে অবৈধ বিদেশি মুদ্রা লেনদেনের চক্র ধরা পড়েছে। বুধবার (২৭ আগস্ট) বিকেলে উপজেলার নন্নী ইউনিয়নের উত্তরবন্দ এলাকায় পুলিশের বিশেষ অভিযানে শাহাজাদা (পিতা—ইসমাইল আকন্দ, গ্রাম—গড়জরিপা, শ্রীবরদী) নামে এক যুবককে আটক করা হয়।
এ সময় তার কাছ থেকে জব্দ করা হয় ৭৫ হাজার ভারতীয় রুপি। পরদিন বৃহস্পতিবার (২৮ আগস্ট) তাকে আদালতে প্রেরণ করে পুলিশ।
পুলিশের দাবি, দীর্ঘদিন ধরেই সীমান্তবর্তী এলাকায় ভারতীয় রুপি ও পণ্যের অবৈধ লেনদেন চলছে। এ ঘটনায় আটক শাহাজাদার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শাহাজাদাকে আটক করা হয়েছে। ভারতীয় রুপি পাচারের সঙ্গে কারা জড়িত, সেটি খতিয়ে দেখা হচ্ছে।”
এদিকে স্থানীয় সচেতন মহলের অভিযোগ, সীমান্তবর্তী এলাকায় শক্তিশালী একটি সিন্ডিকেট বহুদিন ধরে অবৈধ লেনদেন চালিয়ে যাচ্ছে। কিন্তু মূল হোতারা এখনো অদৃশ্য থেকে যাচ্ছে। তারা মনে করছেন, এ ধরনের বিচ্ছিন্ন অভিযান নয়, বরং সিন্ডিকেটের শিকড় উপড়ে ফেলতে হলে প্রশাসনকে বড় ধরনের অভিযান চালাতে হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...