সারিয়াকান্দিতে মতিন মন্ডলের স্মরণ সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৯:১৯ অপরাহ্ণ , ১১ আগস্ট ২০২৫, সোমবার , পোষ্ট করা হয়েছে 10 months আগে
ছবি- কালের বিবর্তন।

সুলতান, সারিয়াকান্দি (বগুড়া): বগুড়ার সারিয়াকান্দি থানা বিএনপি’র প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা মরহুম এ.বি.এম রেজাউল করিম মতিন মন্ডল-এর ৬ষ্ঠ মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেলে উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে উক্ত স্মরণ সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি এ্যাড. নূর-এ আজম বাবু।

সারিয়াকান্দি সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুল হক মিলন খলিফার সঞ্চালনায় বক্তব্য রাখেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড. শরিফুল ইসলাম হিরা, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ফুল, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আমিনুল মমিন পিন্টু, সহ-সভাপতি মুজাহিদুল ইসলাম পলাশ মন্ডল, চন্দনবাইশা ইউনিয়ন বিএনপির সভাপতি কুদরত-ই-খোদা চাঁন, কুতুবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মহিদুল ইসলাম, চালুয়াবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি এ্যাড. মোস্তাফিজার রহমান বকুল, কর্ণিবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান সোনা, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খোকন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মাসুদুর রহমান রিবন প্রমুখ।

এর আগে সারিয়াকান্দি কেন্দ্রীয় মসজিদে দোয়া ও পারিবারিক কবরস্থানে জিয়ারত করেছেন নেতা-কর্মীরা।