
সুলতান, সারিয়াকান্দি (বগুড়া): বগুড়ার সারিয়াকান্দিতে চরাঞ্চলে রাখালকে মারপিট ও একটি গরুকে পিটিয়ে হত্যা করা সহ ৪ টি গরু লুট করার অভিযোগ উঠেছে।
গতকাল রবিবার বিকালে উপজেলার চালুয়াবাড়ী ইউনিয়নের শিমুলবাড়ী চরে বাথানের গরু পাট খাওয়াকে কেন্দ্র করে এ ধরনের ঘটনা ঘটেছে। এ বিষয়ে সোমবার দুপুরে সারিয়াকান্দি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন একই ইউনিয়নের বিরামের পাঁচগাছি গ্রামের মৃত আব্দুল খালেক সরকারের ছেলে রিপন মিয়া।
অভিযোগ সূত্রে জানা গেছে, রবিবার দুপুরে শামসুল সরকারের ছেলে রাখাল ইব্রাহিম হোসেন (২৩) রিপনের গরুসহ আরও কয়েকজনের মোট ৬৯ টি গরুর বাথান ঘাস খাওয়ানোর জন্য নিয়ে যায়।
সেখানে সোনাতলা উপজেলার সুজায়েতপুর গ্রামের হযরত বানিয়ার ছেলে রুবেল মিয়া (৩৫), একই গ্রামের আফিজ বেপারির ছেলে তোজাম মিয়া (২৮) এবং হাটশেরপুর ইউনিয়নের মৃত আফতাবের ছেলে মোত্তালেব মিয়া (৩০) সহ আরও কয়েকজন রাখাল ইব্রাহিম হোসেনকে বেধরক মারপিট করে তাকে আহত করে।
গরু তাদের পাট খেয়েছে বিধায় তারা একটি গরুকে ঘটনাস্থলেই পিটিয়ে মেরে ফেলে এবং বাথানের আরও ৪ টি গরু নিয়ে চলে যায়। মারা যাওয়া একটি এবং লুট হয়ে যাওয়া ৪ টি গরুসহ এতে বাথানের মোট ৩ লাখ ৬০ হাজার টাকা ক্ষতিগ্রস্ত হয়েছে।
অভিযোগের বাদী রিপন মিয়া বলেন, আমরা চরের গরীব মানুষ। এতগুলো গরু আমার একসাথে লুট করা হলো, একটি গরু মেরেও ফেলা হয়েছে, আমি এর উপযুক্ত বিচার চাই।
এ বিষয়ে সারিয়াকান্দি থানা অফিসার ইনচার্জ জামিরুল ইসলাম বলেন, অভিযোগ পাওয়া মাত্রই আমাদের পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...