
জামাল হোসেন পান্না,নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া): জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আলোচনা সভা, যুব ঋণের চেক ও প্রশিক্ষণ সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২.০৮.২৫ ) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে নবীনগর উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ আয়োজনে এ অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব রাজীব চৌধুরী। সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা (অ: দা:) মো. ফরহাদ হোসেন। বক্তব্য রাখেন নবীনগর প্রেসক্লাব সভাপতি ও ইনকিলাব প্রতিনিধি মোহাম্মদ হোসেন শান্তি।

বক্তারা বলেন, প্রযুক্তিনির্ভর ও দক্ষ যুবশক্তি দেশের অর্থনৈতিক উন্নয়নে বড় ভূমিকা রাখতে পারে। যুবসমাজকে স্বনির্ভর করতে সরকার ধারাবাহিকভাবে প্রশিক্ষণ ও ঋণ সহায়তা কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
অনুষ্ঠান শেষে উপজেলার বিভিন্ন এলাকার যুবকদের মধ্যে যুব ঋণের চেক ও প্রশিক্ষণ সনদপত্র বিতরণ করা হয়। এতে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সুধীজন ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...