
মো.সাহিদুল ইসলাম শাহীনঃ বেনাপোল পৌরসভার ৮নং ওয়ার্ড ছোট আঁচড়া গ্রামের বাসিন্দা সাংবাদিক সাজেদুর রহমানের বড় ভাই আব্দুস সাত্তার মোড়ল ২৬ আগস্ট মঙ্গলবার ভোর সাড়ে ৫ টার দিকে নিজ বাড়ীতে চিকিৎসাধীন অবস্থায় ইহলোগ ত্যাগ করেন(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ কন্যা সন্তান সহ বহুগুণগ্রাহী রেখে গেছেন।
দীর্ঘ দিন শারীরিক ভাবে অসুস্থ থাকায়, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন, সেখানে চিকিৎসার অবনতি হওয়ায়,২৫ আগষ্ট সোমবার ঢাকা থেকে নিজ বাড়িতে আনা হয়। ২৬ আগস্ট মঙ্গলবার ভোর সাড়ে ৫ টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।
আজ সকাল ১১টার দিকে ৮ নং ওয়ার্ড ছোট আঁচড়া গ্রামের ঈদগাহ মাঠ প্রাঙ্গনে তার নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে মরহুম এর মরদেহ দাফন করা হয়।
জানাযায় অংশ নেন- বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী’র নেতৃবৃন্দ। উল্লেখ যোগ্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও যশোর-১ আসনের সংসদ প্রার্থী- মো. আজিজুর রহমান, ছোট আঁচড়া ওয়ার্ড বিএনপি’র সভাপতি- মো. সবুর হোসেন, সাধারণ সম্পাদক- ইসরাফিল সরদার সহ অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় তারা মরহুমের আত্মার শান্তি কামনায় এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
আরও উপস্থিত ছিলেন,বেনাপোল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক- মো. বকুল মাহবুব,বেনাপোল পৌর যুবদলের সদস্য সচিব- রায়হানুজ্জামান দীপু, ছোট আঁচড়া গ্রামের মসজিদের ইমাম- মাওলানা মো. খলিলুর রহমান সহ অনেকে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...