জনগণ পিআর পদ্ধতি বুঝে’না  : রিজভী

প্রকাশিত: ৫:০২ অপরাহ্ণ , ২৩ আগস্ট ২০২৫, শনিবার , পোষ্ট করা হয়েছে 10 months আগে
ছবি- কালের বিবর্তন।

মো.তাসলিম উদ্দিন সরাইল(ব্রাহ্মণবাড়িয়া): বাংলাদেশের জনগন পিআর পদ্ধতি বুঝে’না। সাধারণ জনগণ কি বলতে পারে”এটা নারকেল তেলের মতো মাথায় দেয়” নাকি সাবানের মতো শরীরে মাখে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাড, রুহুল কবির রিজভী।

তিনি বলেন, হঠাৎ করে দুয়েকটি রাজনৈতিক দল এ কথা বলছেন, যারা ধর্ম নিয়ে রাজনীতি করে তারাও বলছেন। ভোটাধিকারের জন্য এত সংগ্রাম, এত রক্ত বিলিয়ে দেওয়া হলো সে ভোটের পদ্ধতি নিয়ে কেনো এত লুকোচুরি? ভোটাররা প্রার্থী নির্বাচিত না করে দলকে নির্বাচিত করলে রাজনৈতিক দল কৃর্তত্ববাদী হয়ে পড়বে পিআর পদ্ধতি বাস্তবায়ন হলে স্থানীয় জনপ্রতিনিধিদের কেউ চিনবে না উল্লেখ করে বিএনপির এই সিনিয়র নেতা বলেন, অর্থের বিনিময়ে ব্যবসায়ী এবং বিতর্কিতরা এমপি হয়ে যাবে।

আজ শনিবার (২৩ আগস্ট) সকালে ব্রাহ্মণবাড়িয়া শহরের লোকনাথ ট্যাংকের পাড় ময়দানে জেলা বিএনপির সদস্য নবায়ন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।বিএনপির এই সিনিয়র নেতা বলেন, জনগণ তার পছন্দের মানুষকে নির্বাচিত করতে পারবে না। আপনার এলাকায় কে এমপি হবেন তা আপনি জানা দরকার। যে আপনার এলাকার ভালো মানুষ, যে আপনার সুখে দুঃখে পাশে থাকে তাকেই তো আপনি বাছাই করবেন।

পিআর পদ্ধতিতে ভোট দিলে দল বাছাই করে দিবে, এখানে অনেক অনৈতিক ঘটনা রাজনৈতিক দলেও ঘটতে পারে। যারা আন্দোলন সংগ্রামে ছিল না, তাদের বাদ দিয়ে হঠাৎ করে দুর্নীতিবাজ লোক নমিনেশন পেয়ে যেতে পারে। রাজনৈতিক দলগুলো কর্তৃত্ববাদী হয়ে উঠতে পারে। গত ১৬ বছর বিএনপিসহ সমমনা দলগুলো গণতন্ত্রের জন্যে খুন, হামলা, মামলা, গুমের শিকার হলো তা বিফলে যাবে।

শেখ হাসিনা যা চাচ্ছেন, পিআর পদ্ধতি তা অনেকটা ওই রকম।জনগণকে অগ্রাহ্য করে এ পদ্ধতি বাস্তবায়নের চেষ্টা করা হলে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। কারণ, শেখ হাসিনা রাষ্ট্রের প্রতিটি স্তম্ভ ধ্বংস করে দিয়েছে। ন্যায় বিচার, আইনের শাসন দুমড়ে-মুচড়ে দিয়েছে। হাসিনার রেখে যাওয়া দোসররা দেশকে অস্থিতিশীল করতে ওঁৎ পেতে আছে।তিনি আরও বলেন, বিএনপি সংস্কারের কথা কখনও নিষেধ করেনি, না বলেনি।

প্রতিটি সংস্কারের বৈঠকে বিএনপি উপস্থিত থেকে বলেছে যে, প্রয়োজনীয় যে সংস্কার করে নির্বাচনে যাবে। কিন্তু নির্বাচন যেন দীর্ঘায়িত না হয় সেই কথা বারবার বলে এসেছে। কিন্তু উদ্দেশ্যপ্রণোদিত হয়ে কেউ কেউ নির্বাচন পেছানোর কথা বলে। কেন এই উদ্দেশ্য সেটা আমরা জানি। রুহুল কবির রেজভী বলেন, আমরা পতিত ফ্যাসিস্ট আমলের মত আর গুমের শিকার হতে চাই না। আগের পরিস্থিতির পুনরাবৃত্তি দেখতে চাই না।

কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক জেলা বিএনপির সভাপতি খালেদ হোসেন মাহবুব শ্যামলের  সভাপতিত্বে  জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম সিরাজে’র  সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন অনুষ্ঠানের বিশেষ অতিথি, বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ সেলিম ভূঁইয়া, কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদ মোস্তাক মিয়া, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ হাফিজুর রহমান মোল্লা কচি, মো, আলী আজম, নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম জেলা শাখার টিম লিডার সাবেক ছাত্রনেতা  আহসান উদ্দিন খান শিপন প্রমুখ।

উক্ত অনুষ্ঠানে পবিত্র কালাম থেকে তেলাওয়াত করেন সরাইল উপজেলা ওলামা দলের সভাপতি হাফেজ মাওলানা হাবিবুর রহমান।