
পুলক রায়,নালিতাবাড়ী,শেরপুরঃ শেরপুরের নালিতাবাড়ীতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৪, সিপিসি-১, জামালপুরের অভিযানে ইয়াবাসহ রামচন্দ্রকুড়া ইউনিয়ন ছাত্রদল সভাপতি আশিক মাহমুদ’কে ১৪৫ পিছ ইয়াবা সহ গ্রেফতার করা হয়েছে।
গতকাল রবিবার (২৪ আগস্ট) রাতে উপজেলার নয়াবিল ইউনিয়নের হাতিপাগাড় এলাকার চারআলী বাজারে এ অভিযান চালানো হয়। গ্রেফতারকৃত আশিক মাহমুদ কালাকুমা বৈশাখী বাজার এলাকার ফারুক মিয়ার পুত্র।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে চারআলী বাজারে চান মিয়া ডেন্টাল কেয়ারের সামনে থেকে আশিক মাহমুদ (২৫) কে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশী করে ১৪৫ পিস ইয়াবা ট্যাবলেট, একটি ইনফিনিক্স অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও একটি সক্রিয় সিম উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৪৩ হাজার ৫০০ টাকা।
গ্রেফতারকৃত আশিক মাহমুদকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে মাদকসহ নালিতাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে র্যাব জানিয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
ট্রাম্পের ক্ষমতা কমলে এশিয়ায় নতুন সুযোগের সম্ভাবনা
ট্রাম্পের ক্ষমতা কমলে এশিয়ায় নতুন সুযোগের...
শ্রীপুরে ভাড়া বাসা থেকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার মরদেহ...
শ্রীপুরে ভাড়া বাসা থেকে নিষিদ্ধ ছাত্রলীগ...
যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন আজ, ট্রাম্পের ভাগ্যপরীক্ষা
যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন আজ, ট্রাম্পের ভাগ্যপরীক্ষা
সোলার এক্সপোর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
সোলার এক্সপোর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক...
চ্যাম্পিয়নস লিগে আজ বার্সা ও বায়ার্নের অগ্নিপরীক্ষা
চ্যাম্পিয়নস লিগে আজ বার্সা ও বায়ার্নের...
আমরা “দু’র্ভাগা”এসিল্যান্ড নাই”স্কুলে শিক্ষক সংকট”হাসপাতালে নেই ডাক্তার” এমপি...
আমরা “দু’র্ভাগা”এসিল্যান্ড নাই”স্কুলে শিক্ষক সংকট”হাসপাতালে নেই...