পুলক রায়,নালিতাবাড়ী,শেরপুরঃ শেরপুরের নালিতাবাড়ীতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৪, সিপিসি-১, জামালপুরের অভিযানে ইয়াবাসহ রামচন্দ্রকুড়া ইউনিয়ন ছাত্রদল সভাপতি আশিক মাহমুদ'কে ১৪৫ পিছ ইয়াবা সহ গ্রেফতার করা হয়েছে।
গতকাল রবিবার (২৪ আগস্ট) রাতে উপজেলার নয়াবিল ইউনিয়নের হাতিপাগাড় এলাকার চারআলী বাজারে এ অভিযান চালানো হয়। গ্রেফতারকৃত আশিক মাহমুদ কালাকুমা বৈশাখী বাজার এলাকার ফারুক মিয়ার পুত্র।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে চারআলী বাজারে চান মিয়া ডেন্টাল কেয়ারের সামনে থেকে আশিক মাহমুদ (২৫) কে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশী করে ১৪৫ পিস ইয়াবা ট্যাবলেট, একটি ইনফিনিক্স অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও একটি সক্রিয় সিম উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৪৩ হাজার ৫০০ টাকা।
গ্রেফতারকৃত আশিক মাহমুদকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে মাদকসহ নালিতাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে র্যাব জানিয়েছে।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত