
মো. তাসলিম উদ্দিন সরাইল(ব্রাহ্মণবাড়িয়া): ‘প্রতিভা কোনো সীমাবদ্ধ সিদ্ধিতে সন্তুষ্ট থাকে না, অসন্তোষই তার জয়যাত্রা পথের সারথি’ বলেছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। ব্যতিক্রম জনবান্ধব, পরিশ্রমী ও কর্মবীর সরাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মোশারফ হোসাইন। যার কথা কোন টেবিলে আলোকপাত হলেই তাঁর বিরামহীন কর্মযজ্ঞের কথার ফুলঝুড়ীতে অনুষ্ঠানটি যেন আরো প্রান্তবন্ত হয়ে ওঠে।
রাজনৈতিক ব্যক্তিত্ব, সাংবাদিক, সুশীল সমাজের মন্তব্যে বার বার ধ্বনিত হয়েছে সর্বগুনে গুনান্বিত সরাইল উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.মোশারফ হোসাইন। ৩৬তম ব্যাচের বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা একজন বিদ্যানুরাগী ও বহু গুণে গুণাম্বিত মেধাবী কর্মকর্তা।
জানা যায়, তিনি চারটি মাস্টার্স ডিগ্রি ও দু’টি ডিপ্লোমা ডিগ্রি অর্জন করে চাকরিতে যোগদান করেন। তিনি লেখাপড়া করেছেন দেশের সর্বোচ্চ দুই বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জীব বিজ্ঞান অনুষদের মৃত্তিকা,পানি, ও পরিবেশ বিজ্ঞান বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স করেন। তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের পপুলেশন সায়েন্স বিভাগ থেকে মাস্টার্স করেন।
ঢাকা বিশ্ববিদ্যালযয়ের মার্কেটিং বিভাগ থেকে এমবিএ করেন। তারপর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে পানি সম্পদ উন্নয়ন ও বন্যা নিয়ন্ত্রণ ইনস্টিটিউট থেকে পানি সম্পদ উন্নয়নে মাস্টার্স করেন। তিনি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সাইন্স এন্ড এপ্লিকেশন ও আইসিটি বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি অর্জন করেন।
এ ছাড়াও তিনি, শর্টকোর্স করেছেন Financial Management এবং Project Management বিষয়ে। পড়াশোনা ও শিক্ষাগত যোগ্যতা বিষয়ে জানতে চাইলে তিনি এমন করে বলেন-“আমি কিছুই পারিনা,তবে জানার আগ্রহ আছে। সময় চলে যাচ্ছে, তো যাচ্ছেই; তার কোনো কূল কিনারা খুঁজে পাচ্ছি না। যতই দিন যাচ্ছে মনে হচ্ছে কিছুই জানা হয়নি, কিছুই শেখা হয়নি।
যে সব বিষয়ে একাডেমিক পড়াশোনা করেছি, তারও অনেক কিছু স্পর্শই করা হয়নি কর্মক্ষেত্রে, জানা তো দূরের থাক। এবার চিন্তা করুন একটা মানুষ চার টা মাস্টার্স ডিগ্রি, দুইটা ডিপ্লোমা ডিগ্রি অর্জন করেও অনেক বিষয়ে শর্টকোর্স করে তিনি বলছেন, কিছুই জানেন না! তবে জানার আগ্রহ আছে।
আইটিতে দক্ষ এই মানুষটির কাছে দশ হাজারেরও বেশি বইয়ের সফট কপি রয়েছে। তাঁর একটি বড় শখ হলো প্রতিদিন বিভিন্ন ওয়েবসাইট থেকে নতুন নতুন বইয়ের সফটকপি সংগ্রহ করা। প্রিয় বিষয় সম্পর্কে জানতে চাইলে, ইউএনও মো. মোশাররফ হোসাইন বলেন, প্রায়ই মনে করি প্রতিটি মৌলিক বিষয় সম্পর্কে ধারণা রাখব। জানি না কতদূর পেরেছি।
পদার্থ, রসায়ন,গণিত বরাবরই আমার প্রিয় বিষয়। সময় পেলে এখনো পড়ি। Soil, Water and Environment এ স্নাতক ও স্নাতকোত্তর করার কারণে উক্ত বিষয়ের তিনটি পাঠের প্রতিই রয়েছে আমার বিশেষ অনুরাগ। ইউএনও মহোদয় আরো বলেন, এর মধ্যে Water এর উপরে BUET থেকে বাড়তি পড়াশোনার কারণে এর প্রতি জন্মেছে অগাধ ভালোবাসা। পরিবেশ নিয়ে আর কী বলার, সামনে সুযোগ পেলে সকল পড়াশোনাই করব পরিবেশ নিয়ে।
তিনি বিজ্ঞানের ছাত্র তবে অন্য বিষয় সম্পর্কে জানতে চাইলে মো. মোশারফ হোসাইন বলেন, বিজ্ঞানের বিষয় গুলোর বাইরেও আমি স্নাতকোত্তর পর্যায়ে পড়াশোনা করে বেশ কয়েকটি ডিগ্রী লাভ করেছি। Population Science বিষয়টি পড়তে গিয়ে আমি সমাজ বিজ্ঞানের সবগুলো শাখা সম্পর্কে কিছুটা হালকা ধারণা লাভ করতে সমর্থ হয়েছি। ব্যবসা-বাণিজ্য আমি কম বুঝি এবং ধারণাও ভাসাভাসা, কিন্তু মার্কেটিং-এ MBA করার সুবাধে অনেক নতুন কিছু জানতে পেরেছি।
তিনি বলেন, বিশেষ করে Economics, Finance ও Accounting এর মৌলিক কিছু বিষয় জানতে পেরেছি, যা আমাকে হয়তো চলার পথে অনেক সহায়তা করবে। একাডেমিক এসব বিষয়ের বাহিরে ধর্মতত্ত্ব, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক পড়াশোনা আমি কিছুটা নিজে নিজেই করেছি। তবে সাহিত্যের ছাত্র না হলেও বিশ্বসাহিত্য জানার প্রতি আমার রয়েছে তীব্র আবেগ।
বাংলা সাহিত্যের বিষয়গুলোর উপর ধারণা নগণ্য। তবে প্রতিটা শাখা সম্পর্কে হালকা ধারণা লাভ করেছি BCS এর কল্যাণে। ইউএনও আরো বলেন, জীবনে সুযোগ পেলে আরও জানার চেষ্টা করব। ধর্ম ও সংস্কৃতি বিষয়ে ইউএনও বলেন, ধর্মতত্ত্বে আমি পুরো নবীন, কিছুই জানি না। নিজের ধর্ম সম্পর্কে এখনো গভীর জ্ঞান লাভ করতে পারে নি।
দুনিয়ার এত কিছু মাথায় রাখতে পারলেও পবিত্র কোরআনের কম জিনিসই আমার মুখস্ত আছে। তবে চেষ্টায় আছি নিজ ধর্ম সম্পর্কে বিস্তারিত জানার। তিনি বলেন, দেশে বারোশতের বেশি আইন ও অসংখ্য বিধিমালার প্রচলন রয়েছে, উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে শত শত আইন ও বিধিমালা নিয়ে কাজ করতে হয়।
এছাড়া প্রশাসন ক্যাডারের অফিসার হিসেবে আরও বিভিন্ন আইন কানুনের সমন্বয়ে কাজ করতে হয় প্রতিনিয়ত। সব মিলিয়ে প্রতিদিনের বেশির ভাগ সময় কাটে আইনের প্রায়োগিক দিক নিয়ে। তিনি বলেন, এক সময় আইন ভালো না লাগলেও ছয় মাসের আইন ও প্রশাসন ট্রেনিং দ্বিতীয় হয়েছি এবং ম্যাজিস্ট্রেসি ট্রেনিং এ প্রথম হয়েছি।
উল্লেখ্য থাকে যে, সরাইল উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মোশারফ হোসাইন এর সম্পর্কে তথ্য জানতে, ভেরিফাই ফেইসবুক প্রোফাইল www. facebook. com/hmosarof এ ভিজিট করুন। এই প্রোফাইলে সহজ সরল ভাষায় তাঁর লেখা শত-শত নিবন্ধ রয়েছে।
এতোক্ষণ যার কথা বলাম তিনি এক জন সুহাসিনী, চিরনবীন। এই মানুষটি মন ও মননে সব সময় একজন সুচিন্তার মানুষ। তিনি সকল কাজের পাশাপাশি একজন দক্ষ প্রশাসক হিসেবে ও সকলের কাছে পরিচিত। মো. মোশারফ হোসাইন উপজেলা নির্বাহী অফিসার, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সরাইল উপজেলা প্রশাসক হিসেবে ১৪ নভেম্বর ২০২৪ সালে যোগদান করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...