
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বোয়ালী ইউনিয়নে বিএনপির হিন্দু সমর্থকরা আলোচনা সভা ও মিছিল করেছে। বোয়ালী ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সমীর কুমার গুহ এর নেতৃত্বে আলোচনা সভা ও মিছিল অনুষ্ঠিত হয়।
শুক্রবার বোয়ালী নরেন্দ্র নারায়ন উচ্চ বিদ্যালয় অডিটরিয়ামে সিকদার চন্দন কুমারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপি নেতা আনন্দ মোহন রক্ষিত, হিন্দু সংগঠনের নেতা সহদেব পাল, বিএনপি নেতা মতিলাল সরকার, বিএনপি নেতা ব্রজেন সরকার প্রমুখ।
সভায় বক্তারা বলেন, বোয়ালী ইউনিয়ন হিন্দু সম্প্রদায়ের বিএনপির সমর্থকরা সকল হিন্দু ঐক্যবদ্ধ হয়ে সমীর কুমার গুহ কে বোয়ালী ইউনিয়ন বিএনপির আহবায়ক করার দাবি জানান।
সমীর কুমার গুহ জানান,বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকীর আদর্শ নিয়ে দীর্ঘদিন আমি বোয়ালী ইউনিয়ন হিন্দুদের সাথে একএে কাজ করেছি।
আজ তানভীর সিদ্দিকীর যোগ্য সন্তান ব্যারিষ্টার ড: ইসরাক আহমেদ সিদ্দিকীর পক্ষে কাজ করা ও ধানের শীর্ষে ভোট দেবার জন্য সকল হিন্দুদের প্রতি আহ্বান জানান।
আলোচনা শেষে মিছিল টি স্কুল প্রাঙ্গন থেকে শুরু করে ইউনিয়ন পরিষদের সামনে দিয়ে বোয়ালী বাজার প্রদক্ষিণ করে। মিছিল শেষে বক্তব্য রাখেন বিএনপি নেতা এড, রিপন ,বিএনপি নেতা আনোয়ার হোসেন, স্বেচ্ছাসেবক দলের নেত বাদল হোসেন।
এ ছাড়াও উপস্থিত ছিলেন বিএনপি নেতা আমজাদ হোসেন, বাদল মেম্বার সহ আরো অনেকে। গাজীপুর ১ আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ব্যরিষ্টার ড. চৌধুরী ইসরাক আহমেদ চৌধুরীকে বিএনপির মনোনয়ন দেবার দাবিও জানানো হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...