ব্রাহ্মণবাড়িয়ার মানসিক ভারসাম্যহীন মেয়ে নেত্রকোণায়

প্রকাশিত: ১১:৪৩ পূর্বাহ্ণ , ১৬ জুলাই ২০২৫, বুধবার , পোষ্ট করা হয়েছে 11 months আগে
ছবি- কালের বিবর্তন

জামাল হোসেন পান্না,নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া): বিগত কয়েকদিন যাবত নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলা শহরের কেন্দুয়া হাই স্কুল খেলার মাঠের আশেপাশের এলাকায় মানসিক ভারসাম্যহীন একটি মেয়ে ঘোরাফেরা করছে।

মেয়েটির দেওয়া তথ্যমতে সে এইচএসসি পাশ। তার নাম তামান্না (২০-২২), গ্রামের বাড়ী ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার নওগাঁও। তার বাবার সিদ্দিক মিয়া, মায়ের নাম পারুল।

মেয়েটি যদি কারো পরিচিত মনে হয় অবশ্যই মেয়েটির পরিবারকে অবহিত করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। যোগাযোগে নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলার কেন্দুয়া পৌরশহরের বাসিন্দা হলি খান মোবাইল – 01712 411 566।